ভারতীয় চিত্র সাংবাদিকের পর এবার কৌতুকশিল্পীকে খুন করল তালিবানরা
Connect with us

বিশ্বের খবর

ভারতীয় চিত্র সাংবাদিকের পর এবার কৌতুকশিল্পীকে খুন করল তালিবানরা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ২৯ জুলাই : ক্রমশঃ ভয়ংকর নৃশংস হয়ে উঠছে তালিবান।আফগানিস্তানের জনপ্রিয় কৌতুকশিল্পী নজর মহম্মদ ওরফে খাসা জোয়ানকে খুন করল তালিবানি সন্ত্রাসবাদীরা। জানা গিয়েছে, গত বুধবার রাতে কান্দাহারে নিজের বাড়ি থেকে কমেডিয়ান তথা আফগান পুলিশের প্রাক্তন কর্মী নজর মহম্মদকে তুলে নিয়ে যায় সন্ত্রাসবাদীরা।

গাড়িতে করে নিয়ে যাওয়ার সময়েই প্রচণ্ড মারধর করা হয় তাঁকে। তার পরে গাড়ি থেকে নামিয়ে, গাছে বেঁধে লোকটির গলা কেটে ফেলে জঙ্গিরা। এই ঘটনার নেপথ্যে তালিবানের হাত রয়েছে বলে দাবি করেছে নিহত শিল্পীর পরিবার। উল্লেখ্য, এলাকা দখল থেকে শুরু করে লুটপাট, খুন, তোলা আদায় সহ আফগান জুড়ে ব্যাপক তাণ্ডবলীলা শুরু করে দিয়েছে তালিবানরা। এমনকি কমবয়সি ছেলেদের নিজেদের বাহিনীতে জোর করে যোগ দেওয়ানো ও মেয়েদের বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যাওয়ার মতো অত্যাচার শুরু করেছে তালিবান। তাদের ভয়ে ইতিমধ্যেই কান্দাহার ছেড়ে কাবুলের দিকে পালিয়ে যাচ্ছে সাধারণ নিরীহ মানুষ। সম্প্রতি কান্দাহারের স্পিন বোলদাকে এক হামলায় নিহত হয়েছে একশোরও বেশি সাধরণ মানুষ। ওই ঘটনায় তালিবানের দিকেই আঙুল তুলেছে আফগান প্রশাসন।

আরও খবর পড়ুন : অলিম্পিকের সোনাজয়ীকে হারিয়ে তিরন্দাজির প্রি-কোয়ার্টার ফাইনালে বাংলার ছেলে অতনু

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *