তেলঙ্গানায় সুড়ঙ্গ বিপদ! ১৬ দিনের মাথায় মিলল এক শ্রমিকের দেহ
Connect with us

দেশের খবর

তেলঙ্গানায় সুড়ঙ্গ বিপদ! ১৬ দিনের মাথায় মিলল এক শ্রমিকের দেহ

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: গত ২২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা নাগাদ তেলঙ্গানার ৪৪ কিলোমিটার দীর্ঘ শ্রীশৈলম সুড়ঙ্গের একাংশ আচমকাই ধসে পড়ে। সুড়ঙ্গের সাড়ে ১৩ কিলোমিটার ভিতরে আটকে পড়েন কর্মরত শ্রমিক এবং ইঞ্জিনিয়ারেরা। সেই থেকে শুরু হয় উদ্ধার অভিযান। সুড়ঙ্গে আটকে পড়া ব্যক্তিদের খোঁজ করতে গত শুক্রবার থেকে সুড়ঙ্গের মধ্যে পাঠানো হয় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। উদ্ধার অভিযানে ব্যবহার হয় বিশেষ এক ধরনের রোবট।

১৫দিন হন্যে হয়ে খোঁজার পর অবশেষে এক শ্রমিকের দেহ মিলল। তবে এখনো সন্ধান নেই সাত জন শ্রমিকের। উদ্ধার অভিযানের ১৬ দিনের মাথায় অবশেষে এক জনের দেহ মিলল। বাকি সাত জনের এখনও কোনও খোঁজ নেই, তাদের খোঁজ চালাচ্ছে উদ্ধারকারী দল।

তেলঙ্গানায় সুড়ঙ্গ বিপর্যয়ের ১৫দিন পর এক জনের দেহের সন্ধান মিলল। এখনো নিখোঁজ বাকি সাতজন। জানা গিয়েছে, সুড়ঙ্গের মধ্যে থাকা একটি যন্ত্রের মধ্যে আটকে রয়েছে মৃতদেহটি। যন্ত্রটি কেটে দেহ বার করার চেষ্টা করছেন উদ্ধারকারী দল। বাকি সাত জনের দেহ এখনও পর্যন্ত নিখোঁজ। ১৫ দিন অতিক্রম হয়ে গিয়েছে, তাঁরা কী অবস্থায় রয়েছেন, আদৌ বেঁচে রয়েছেন কি না, কিছুই জানা যাচ্ছে না। তবে সময় যত এগোচ্ছে, দুশ্চিন্তা বাড়ছে ততই।

আরও পড়ুনকলেজের চার তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী ছাত্র, ফেসবুক পোস্টে অবসাদের ইঙ্গিত

Advertisement
ads ads

এদিন রবিবারও প্রশিক্ষণপ্রাপ্ত সারমেয়দল দিয়ে আটকে পড়া ব্যক্তিদের খোঁজ শুরু হয়েছে সুড়ঙ্গের ভেতরে । সুড়ঙ্গের ভেতরে কোথাও মানুষের অস্তিত্ব রয়েছে কি না, তা খুঁজে বার করতে বিশেষ পারদর্শী এই কুকুরের দল। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, ভারতীয় সেনা, নৌসেনা-সহ ১২টি উদ্ধারকারী দলের মোট ৭০০ জন সদস্য উদ্ধারকাজে নেমেছেন। শ্রমিক এবং ইঞ্জিনিয়ারেরা সুড়ঙ্গের যে অংশে আটকে পড়েন, তার অনেকটাই কাছাকাছি পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল।

কিন্তু বারংবার সমস্যা তৈরি হচ্ছে কাদাজলের কারণে। উদ্ধারকারী দল সুড়ঙ্গ খুঁড়ে সেখান থেকে জল বার করার কিছুক্ষণের মধ্যেই ওই অংশটি আবার কাঁদাজলে ভরে যাচ্ছে। ফলে ব্যাহত হচ্ছে সময়। তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারী দল।

আরও পড়ুনসোশ্যাল মিডিয়ায় পাকিস্তানি নারীর প্রেমের ফাঁদ, তথ্য ফাঁস করে ধরা রেল আধিকারিক

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads