ফের অগ্নিগর্ভ সিরিয়া! ২দিনে মৃত হাজারেরও বেশি মানুষ
Connect with us

বিশ্বের খবর

ফের অগ্নিগর্ভ সিরিয়া! ২দিনে মৃত হাজারেরও বেশি মানুষ

Dwip Narayan Chakraborty

Published

on

নিউজ ডেস্ক: গত ৮ ডিসেম্বরে পতন হয় সিরিয়ার বাশার আল-আসাদ সরকারের। তারপর থেকে অশান্তির আগুনে বলছে শহর সিরিয়া। এখনও নেভেনি অশান্তির আগুন। আসাদ সরকারের পতনের পর থেকেই সংঘর্ষ অব্যাহত সিরিয়ায়। প্রায়শই আসাদ অনুগামী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের খবর প্রক্যাশে আসে।
ফের আরও একবার উত্তপ্ত হল সিরিয়া।

বর্তমানে সিরিয়ার প্রায় সমস্ত অংশ নতুন সরকারের নিয়ন্ত্রণে। উপকূলবর্তী সমস্ত পথ বন্ধ করেছে নয়া প্রশাসন। এই এলাকাগুলিতেই সন্ত্রাসবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে বলে দাবি সরকারের। ফের রণক্ষেত্রের আকার ধারণ করেছে সিরিয়া। প্রেসিডেন্ট আসাদের অনুগামীদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা আধিকারিকদের সংঘাত। দুদিনে মৃতের সংখ্যা ছাড়িয়েছে হাজারেরও বেশি ।

আরও পড়ুন-বিদেশের মাটিতে হিন্দু মন্দিরে হামলা! পাল্টা প্রতিক্রিয়া ভারতের

বিবস্ত্র অবস্থায় ২ মহিলাকে রাস্তায় ঘোরানোর অভিযোগ। জানতে পারে গেছে, বাশার আল-আসাদের অনুগামী হিসেবে পরিচিত আলাওয়াইট সংখ্যালঘুদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে সিরিয়ার বর্তমান সরকারের নিরাবত্তা বাহিনী। হামলা টিকে প্রতিশোধমূলক হত্যা হিসেবেই দেখছে আসাদ ঘনিষ্ঠ নিরাপত্তা বাহিনী।

Advertisement
ads

ভয়ানক পরিস্থিতি সিরিয়ায়। বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাপন। অশান্তির আগুনের বলি সাধারণ নাগরিকও। লাটাকিয়া প্রদেশের বড় অংশ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সিসিয়ায় পানীয় জলেরও অভাব দেখা গিয়েছে। এমত অবস্থায় স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, রাস্তার মোড়ে মোড়ে বন্ধুকে নিয়ে বন্দুকধারীরা ঘুরে বেড়াচ্ছেনা। সামনে কাউকে পেলে আগে তাঁর পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। আর তা না দেখাতে পারলে মেরে ফেলা হচ্ছে। রাস্তার পাশে পাশে স্তুপে স্তুপে মৃতদেহ জমে আছে। এগুলিকে প্রতিশোধ-হত্যা বলে চিহ্নিত করা হচ্ছে।

আরও পড়ুন-উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় হাসপাতালে ভর্তি, AIIMS-এ চলছে চিকিৎসা

Continue Reading
Advertisement