রেস্টুরেন্ট-স্টাইল শাহী পনির: ঘরেই উপভোগ করুন রাজকীয় স্বাদ
Connect with us

স্বাস্থ্য

রেস্টুরেন্ট-স্টাইল শাহী পনির: ঘরেই উপভোগ করুন রাজকীয় স্বাদ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শাহী পনির মানেই রেস্টুরেন্টের মতো ক্রিমি, মশলাদার ও রাজকীয় স্বাদের এক দুর্দান্ত পদ। কাজু-পোস্তর গ্রেভি, ঘন দুধ ও সুগন্ধি মশলার সংমিশ্রণে এই পদ একেবারে রেস্টুরেন্ট-স্টাইলে তৈরি করা যায় বাড়িতেই! নান, পরোটা বা জিরা রাইসের সঙ্গে পরিবেশন করলেই জমে যাবে রাজকীয় ভোজ তাই জেনে নেওয়া যাক রেসেপিটি।

উপকরণঃ

  • পনির – ২০০ গ্রাম (কিউব করে কাটা)
  • পেঁয়াজ – ২টি (মিহি কাটা)
  • টমেটো পিউরি – ১/২ কাপ
  • কাজু বাদাম – ১০-১২টি (পেস্ট করে নেওয়া)
  • ফ্রেশ ক্রিম – ১/৪ কাপ
  • দই – ২ টেবিল চামচ
  • আদা-রসুন বাটা – ১ টেবিল চামচ
  • গোলমরিচ গুঁড়া – ১/২ চা চামচ
  • গরম মসলা – ১/২ চা চামচ
  • ধনে গুঁড়া – ১ চা চামচ
  • লাল লঙ্কা গুঁড়া – ১ চা চামচ
  • হলুদ গুঁড়া – ১/২ চা চামচ
  • জায়ফল-জয়ত্রী গুঁড়া – ১ চিমটি
  • ঘি বা তেল – ২ টেবিল চামচ
  • তেজপাতা – ১টি
  • দারুচিনি – ১ টুকরো
  • এলাচ – ২টি
  • লবঙ্গ – ২টি
  • কিসমিস – ১ টেবিল চামচ
  • চিনি – ১ চা চামচ
  • নুন – স্বাদ মতো
  • কাঁচা লঙ্কা – ২টি (ফালি করে কাটা)

আরও পড়ুনঃ নরম ও স্পঞ্জি গুজরাটি ধোকলা – সহজ রেসিপিতে ঝটপট তৈরি করুন

 প্রণালী: প্যানে ১ টেবিল চামচ ঘি বা তেল গরম করে তাতে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিন। এরপর কাটা পেঁয়াজ দিয়ে হালকা বাদামি করে ভাজুন। তাতে আদা-রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। এবার টমেটো পিউরি, কাজুর পেস্ট, দই ও সমস্ত গুঁড়া মসলা (হলুদ, লঙ্কা, ধনে, গরম মসলা, গোলমরিচ) দিয়ে ভালো করে নেড়ে নিন। মশলাটা ভালোভাবে কষানো হলে তাতে ১/২ কাপ জল দিন এবং ফুটতে দিন। এবার এতে পনির কিউব, কিসমিস ও চিনি দিন, ভালো করে নেড়ে ঢাকা দিয়ে ৫ মিনিট রান্না করুন। এরপর ফ্রেশ ক্রিম ও কাঁচা লঙ্কা দিয়ে আরেকটু নাড়ুন এবং নামানোর আগে সামান্য জায়ফল-জয়ত্রী গুঁড়া ছড়িয়ে দিন। শাহী পনির তৈরি! উপরে সামান্য ক্রিম ও কাজু কুচি ছড়িয়ে পরিবেশন করুন। গরম গরম নান, রুটি, পরোটা বা জিরা রাইসের সঙ্গে পরিবেশন করুন।

Advertisement
ads