ফুড
নরম ও স্পঞ্জি গুজরাটি ধোকলা – সহজ রেসিপিতে ঝটপট তৈরি করুন
ডিজিটাল ডেস্কঃ গুজরাটি ধোকলা একটি জনপ্রিয় ও সুস্বাদু স্ন্যাক, যা বেসন ও সুজি দিয়ে তৈরি করা হয়। এটি হালকা, স্পঞ্জি ও হজমে সহজ, তাই সকালের নাশতা বা বিকেলের জলখাবারের জন্য আদর্শ। ধোকলার ব্যাটার ফারমেন্ট করে বা ইনো মিশিয়ে দ্রুত তৈরি করা যায়। সাধারণত ধোকলা স্টিম করে বানানো হয়, এরপর সর্ষে, কারিপাতা ও কাঁচা লঙ্কার তড়কা দেওয়া হয়। ধনে পাতা ও নারকেল কুচি ছড়িয়ে পরিবেশন করলে স্বাদ আরও বেড়ে যায়। এটি টক-মিষ্টি চাটনি বা ধনেপাতার চাটনির সঙ্গে খেতে দারুণ লাগে। বাড়িতে সহজ উপকরণে ঝটপট ধোকলা বানিয়ে নিন।
আরও পড়ুনঃঘরোয়া উপকরণে তৈরি করুন পারফেক্ট পাপড়ি চাট
উপকরণ:
- ১ কাপ বেসন
- ১/২ চা চামচ হলুদ গুঁড়া
- ১ চা চামচ আদা-লঙ্কা বাটা
- ১ চা চামচ চিনি
- ১ চা চামচ লেবুর রস
- ১ চা চামচ ইনো (বা ১/২ চা চামচ বেকিং সোডা)
- স্বাদ অনুযায়ী লবণ
- ৩/৪ কাপ জল
তড়কা বা ছাঁকনি:
- ১ চা চামচ সরষে
- ৮-১০ টি কারি পাতা
- ২ টি কাঁচা লঙ্কা (চেরা)
- ১ চা চামচ তেল
- ২ চা চামচ চিনি
- ২ টেবিল চামচ জল
- ১ চা চামচ লেবুর রস
প্রস্তুত প্রণালী: প্রথমে একটি বাটিতে বেসন, হলুদ, আদা-লঙ্কা বাটা, চিনি, লবণ ও জল মিশিয়ে মসৃণ ব্যাটার তৈরি করুন। তারপর লেবুর রস ও ইনো মিশিয়ে ভালো করে নাড়ুন, মিশ্রণটি ফুলে উঠবে। এইবার গ্রিজ করা পাত্রে ব্যাটার ঢেলে স্টিমারে ১৫-২০ মিনিট রান্না করুন। এইবার ঠান্ডা হলে টুকরো করে কাটুন। তারপর একটি প্যানে তেল গরম করে সরষে, কারি পাতা ও কাঁচা লঙ্কা দিয়ে ভাজুন। তারপর ওই প্যানে জল, চিনি ও লেবুর রস মিশিয়ে ধোকলার উপর ঢেলে দিন।ব্যাস তৈরি আপনার গুজরাতি স্টাইলের ধোকলা পরিবেশন করুন ধনেপাতা ও নারকেল কুচি দিয়ে সাজিয়ে। গরম গরম বা ঠান্ডা ধোকলা চাটনি ও চায়ের সঙ্গে উপভোগ করুন।
