রাজনীতি
পাল্লা দিয়ে বাড়ছে অপরাধ! রমজান মাসে কেমন পরিস্থিতি বাংলাদেশে
ডিজিটাল ডেস্কঃ শেখ হাসিনা সরকারের পতনের পর উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে। হাসিনা সরকার পতনের থেকেই দেশে বিশৃঙ্খলা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ। এরপর হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয় গত ৮ অগস্ট।
রীতিমত অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরী হয়েছিল বাংলাদেশে।
তবে মার্চ মাস থেকেই দেশের নানা প্রান্ত থেকে জাল টাকার কারবার, চুরি, ছিনতাই কিংবা প্রকাশ্যে ডাকাতির ঘটনায় বিশেষ ভাবে নিরাপত্তা বৃদ্ধি করছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার।
শুরু হয়ে গিয়েছে রমজান মাস। উৎসবের মরসুম বাংলাদেশে। তাঁর সঙ্গে সঙ্গে বাড়ছে অপরাধও মূলক কাজও। এই সময় শয়তানের খোঁজ অভিযানের ধরন বদলে ফেলেছে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা। জানা যাচ্ছে, তাদের যৌথ অভিযানের নাম আর শয়তানের খোঁজ থাকছে না অর্থাৎ এই নামের অধীনে অভিযান শেষ হয়েছে। । তবে অভিযান আরও জোরদার করা হবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃমহারাষ্ট্রে চাঞ্চল্য! খোদ বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর মেয়েকে শ্লীলতাহানি!
এদিকে মুসলিম সম্প্রদায়ের বড় উৎসব হল ঈদ। এবার তারই ব্যস্ততায় সেদেশের নাগরিক বৃন্দ। রমজান মাস চলাকালীন রোজা এবং ইদের কেনাকাটাও শুরু হয়েছে বাংলাদেশে। এই সময়ে অপরাধ প্রবণতাও বৃদ্ধি পেয়ে থাকে। চুরি-ডাকাতি, ছিনতাইয়ের মতো ঘটনা আটকাতে তাই সক্রিয় হয়েছে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
