দেশের খবর
মহারাষ্ট্রে চাঞ্চল্য! খোদ বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর মেয়েকে শ্লীলতাহানি!
ডিজিটাল ডেস্কঃ মহারাষ্ট্রে ঘটলো শ্লীলতাহানি। খোদ বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ। নাবালিকা মেয়ের শ্লীলতাহানির অভিযোগে পুলিশের দ্বারস্থ খোদ বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী রক্ষা খাডসে। এমনকি মন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা বাধা দিতে গেলে অভিযুক্তরা তাদের হুমকি দেয় বলে অভিযোগ। খোদ মন্ত্রীর মেয়ের শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে স্বাভাবিক ভাবেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।
আরও পড়ুনঃহরিয়ানায় কংগ্রেস নেত্রী খুনে গ্রেফতার প্রেমিক! কী কারণে খুন
শুক্রবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জলগাঁওয়ে। জানা গিয়েছে, সেদিন সন্ত মুক্তাই যাত্রা উপলক্ষে বন্ধু-বান্ধবদের সঙ্গে বেরিয়েছিল বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর কন্যা। কিন্তু সঙ্গে ছিলেন নিরাপত্তারক্ষীরায়। অভিযোগ, যাত্রার সময় রক্ষার কন্যা ও তার বান্ধবীদের শ্লীলতাহানির অভিযোগ ওঠে কয়েকজন যুবকের বিরুদ্ধে। তুমুল ধস্তাবস্তি হয় নিরাপত্তারক্ষীদের সঙ্গেও। এরপর থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন রক্ষা।
তিনি বলেছেন, একজন মন্ত্রী হিসেবে নয়, আমি মা হিসেবে এই অন্যায়ের বিচার চাইতে এসেছি। আমার মেয়েরই যদি রাস্তা ঘটে চলতে বিপদ হয়, তবে সাধারণ নাগরিকরা কিভাবে নিরাপদে থাকবেন? ঘটনার পর থেকে রীতিমতো আতঙ্কে রয়েছে তাঁর মেয়ে।
পুলিশ সূত্রে খবর, ঘটনায় পিছু নেওয়া ও শ্লীলতাহানির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে। সঙ্গে শিশু সুরক্ষা আইন (পকসো) এর অধীনেও মামলা রুজু হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই অনিকেত নামে এক যুবককে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ। পাশাপাশি তাঁর সঙ্গীদের খোঁজেও তল্লাশি চলছে।
