বিশ্বের খবর
স্ত্রী-সহ রহস্য মৃত্যু অস্কারজয়ী হলিউড অভিনেতার!
রহস্যজনক ভাবে মৃত্যু হল অস্কারজয়ী হলিউড অভিনেতা জিন হ্যাকম্যানের। একই সঙ্গে জিন তাঁর স্ত্রী এবং পোষা কুকুরের মৃতদেহ উদ্ধার। বুধবার নিউ মেক্সিকোর সান্টাফে এলাকায় এক আবাসনের কটেজে তিনজনের মৃতদেহ উদ্ধার হয়। তবে কেন? কিভাবে মৃত্যু হল? সেই বিষয় এখনও স্পষ্ট কারো কাছে। ঘটনার তদন্ত চলছে।
সেখানকার পুলিশ প্রশাসন জানিয়েছেন, তদন্তের প্রাথমিক গতিপ্রকৃতি দেখে এই ঘটনা যে খুন বলে মনে হচ্ছে না। তাই জিনের পরিবার আত্মহননের পথ বেছে নিয়েছেন কি না, তা নিয়ে জল্পনা চলছে।
হলিউডের একেবারে প্রথম সারির অভিনেতা জিন হ্যাকম্যান। তবে খুব বেশি প্রচারমুখী ছিলেন না কোন দিনই। আশির দশক থেকে মেক্সিকোর সান্টাফে-তে থাকতে শুরু করেন জিন। ১৯৯১ সালে দ্বিতীয় বিবাহ করেন বেটসিকে।
এই মুহূর্তে এক দ্বিতীয় স্ত্রী ও পোষ্যকে নিয়ে বেশ ভালোভাবে দিন গুজরান করছিলেন তিনি।
প্রথম পক্ষের বিয়ের তিন সন্তান রয়েছে জিনের। তবে ২০২৪ অর্থাৎ গত বছরে জিন ও বেটসিকে একসঙ্গে দেখা গিয়েছিল। একটি মধ্যাহ্নভোজের আসরে দেখা গিয়েছিল তাদের দুজনকে। সেখানে দুজনকেই যথেষ্ট খুশি এবং সুস্থই দেখাচ্ছিল। তবে হঠাৎ কী কারণে পোষ্য সমেত এমন অদ্ভুত ভাবে মারা গেলেন, কেউই তার কোনও আন্দাজ এখনও পর্যন্ত দিতে পারেননি। পুরো ঘটনার তদন্ত চলছে।
