বিশ্বের খবর
বার্তা দিয়েছিলেন বুধবারই, পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন বিভাগ থেকে বরখাস্ত ৮০০ জন কর্মী!
মার্কিন মসনদে বসার পর থেকে দেশের ব্যয়সঙ্কোচ নিয়ে উদ্যোগী হয়ে উঠেছে সেদেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে চলতি সপ্তাহে ১৬০০ কর্মীকে বরখাস্ত করেছে ট্রাম্পের প্রশাসন। এবার ট্রাম্পের নজর পরিবেশ এবং জলবায়ু পরিবর্তনের কর্মীদের ওপর গিয়ে। সেই লক্ষ্যেই এগোচ্ছে ট্রাম্প।
আন্দাজ পাওয়া গিয়েছিল আগেই। এবার ট্রাম্পের নিশানায় পরিবেশ এবং জলবায়ু পরিবর্তনের কর্মীরা। বুধবারই জানিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সংস্থাগুলি থেকে প্রায় ৬৫ শতাংশ কর্মী ছাঁটাই করলো। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সেই প্রক্রিয়া।
আরও পড়ুন – বাংলাদেশে নয়া দলের নাম চূড়ান্ত, এবার কি শেষের পথে ইউনুস জমানা?
বৃহস্পতিবার থেকে পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সংস্থা থেকে কর্মী ছাঁটাইয়ের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে ট্রাম্প। সে দেশের সমুদ্র ও পরিবেশ সুরক্ষা এজেন্সি এনওএএ (ন্যাশনাল ওশেনিক এবং অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন)-এর ৮০০ কর্মীকে রাতারাতি ছাঁটাই করে দিল তাঁর সরকার।
ট্রাম্প বুধবার জানিয়েছিলেন, আমি লি জেল্ডিনের (পরিবেশ রক্ষা বিভাগের মুখ্য প্রশাসক) সঙ্গে কথা বলেছি এবং আমি মনে করি, পরিবেশ সংক্রান্ত দফতরগুলি থেকে ৬৫শতাংশ বা তার বেশি শতাংশ কর্মীকে ছাঁটাই করা করা হবে। এর আগে চলতি সপ্তাহের গোড়ায় ট্রাম্প সরকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রায় ৪,২০০ কর্মীকে ছুটিতে পাঠিয়ে ছিল এবং ১,৬০০ কর্মীকে চাকরি বরখাস্ত করেছে। ব্যয়সঙ্কোচের উদ্দেশ্যেই এই পদক্ষেপ বলে ট্রাম্প সরকার জানিয়েছে।
আরও পড়ুন – ৫দিন পার! ধস নেমে তেলঙ্গানার সুড়ঙ্গে আটকে আট শ্রমিক!
