কলকাতা
দলের রাজ্য সম্মেলন ‘২৬ এর সুর বেঁধে দিলেন দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়
২৬ এ বিধানসভা নির্বাচন।তার আগে বৃহস্পতিবার দলের রাজ্য সম্মেলন থেকে ভোটের সুর বেঁধে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করতে তৃণমূল নেত্রী বলেন,দলে সবাই কর্মী। আমিও একজন কর্মী।সবাইকে এক হয়ে লড়াই চালাতে হবে।বাংলাকে বাঁচাতে হবে।
এদিন দলনেত্রী বলেন,দু’-একজন নেতা গজিয়ে উঠছে। তারা বলছেন, আমি তৃণমূল করি না, অমুক দাদার রাজনীতি করি। মনে রাখবেন, আমি রোজ খুঁটিয়ে ফেসবুক, টুইটার দেখি। কে কী বলছেন সেটাও খুঁটিয়ে দেখি। মনে রাখবেন, আপনার একটাই নেতা জোড়া ফুল। দল না থাকলে আমি গ্রাম সংসদে যেতে পারবেন না।
এদিনের সম্মেলন মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন,রাজ্যের ভোটার তালিকায় পাঞ্জাব-গুজরাটের লোকের নাম উঠছে।অনলাইনে কারসাজি করে বিজেপি কিছু বিএলওকে দিয়ে এই কাজ করেছে।কমিশনের মাথায় বসাননো হয়েছে বিজেপির লোককে।মহারাষ্ট্র, দিল্লীতে এই কারচুপি করে ওরা জিতেছে।কিন্তু এটা বাংলা।
আরও পড়ুন – দুই জেলার ডিপিএসসির চেয়ারম্যানকে জেলে পাঠানোর হুঁশিয়ারি বিচারপতি রাজশেখর মান্থা-র
চালাকিটা আমি ধরে ফেলেছি।রহস্যটা উন্মোচন করে দিলাম। এবার আপনাদের দায়িত্ব। ভোটার ‘তালিকা পরিষ্কারে’ সুব্রত বক্সির নেতৃত্বে এদিন রাজ্যের একটি কোর কমিটি গড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।প্রতিটি ব্লকে গঠন করা হবে কোর কমিটি। যারা রাজ্য কমিটিকে রিপোর্ট দেবে। ১০ দিনের ডেডলাইনও এদিন বেঁধে দিয়েছেন নেত্রী।
বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মীসভায় নেতাদের সর্তক থাকার পাশাপাশি ভোটার তালিকা ‘পরিষ্কারে’ মাঠে নামার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। প্রয়োজনে বাংলায় আরও একটা জাগরণ করতে হবে। সেই জাগরণ করবেন আপনারা। বহিরাগতদের বাংলা সম্মান করে। কিন্তু বাংলা দখল করতে এলে ছেড়ে কথা বলবে না।
এদিন দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে আই প্যাক নিয়ে স্পষ্ট বার্তা দেন সুপ্রিমো।তিনি জানিয়ে দেন,আই প্যাকের কথা শুনতে হবে নেতাদের। তাঁদের সঙ্গে সহযোগিতা করতে হবে।’ একই সঙ্গে তাঁর সতর্কবার্তা, “আই প্যাক সম্পর্কে উলটোপালটা বলা চলবে না।”মমতা বুঝিয়ে দিলেন, তৃণমূল স্তরে সমীক্ষার জন্য একটি এজেন্সির প্রয়োজন তৃণমূলের।
সেই এজন্সি প্রতীক জৈনের আই প্যাক। তাই তাঁদের নামে উলটোপালটা না বলে সহযোগিতা করতে হবে। এদিনের রাজ্য সম্মেলন থেকে ভোটের সুর বেঁধে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন,খেলা আবার হবে। ২০২৬-এর খেলাটা হবে আরেকটু জোরে।অভিষেক যা বলেছে সেটাই অ্যাকচুয়ালি। ওঁ যা বলতে পারে, আমি সেটা পারি না।এবারের ভোটে বিজেপি-সিপিএম-কংগ্রেসের জামানত জব্দ করুন। বাংলার মাকে এগিয়ে যেতে দিন।
আরও পড়ুন – বঙ্গ বিজেপির ৩২ নেতা-নেত্রীর কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার
