দেশের খবর
২৭০ গ্রাম হেরোইন-সহ পাকড়াও দিল্লির লেডি ডন জোয়া খান
অবশেষে পুলিশের মুঠোয় দিল্লির লেডি ডন জ়োয়া খান। ২৭০ গ্রাম হেরোইন সহ তাকে হাতেনাতে পাকড়াও করেছে দিল্লি পুলিশ। দীর্ঘ বছর ধরে নাগালের বাইরে থাকার পর অবশষে পাকড়াও লেডি ডন জোয়া। আজকের দিনে ২৭০ গ্রাম হেরোইন-এর বাজার দর এক কোটি টাকা।
উত্তর-পূর্ব দিল্লিতে যে কয়েকটি গ্যাং সক্রিয় তার মধ্যে অন্যতম হাশিম বাবা গ্যাং। দিল্লির পুলিশের নজরে অনেক দিন ধরেই ছিলেন তিনি গ্যাংস্টার হাশিম বাবার তৃতীয় স্ত্রী জ়োয়া খান, যাকে দিল্লির লেডি ডন বলা হয়। কুখ্যাত গ্যাংস্টারের স্ত্রী হওয়া সত্ত্বেও জোয়ার বিরুদ্ধে মাদক কারবারের শক্ত-পোক্ত কোনও প্রমাণ পাচ্ছিল না দিল্লি পুলিশ। অবশেষে উত্তর-পূর্ব দিল্লি থেকেই মাদক সহ গ্রেফতার করা হয় জোয়া খানকে।
আরও পড়ুন – ২৮ হাজার টাকা শপিং বান্ধবীর! বচসার জেরে গাড়িতেই গুলিবিদ্ধ চন্ডীতলা থানার IC
দীর্ঘদিন দিল্লি পুলিশের নজরদারিতে থাকলেও কিছুতেই গ্রেফতার করা যাচ্ছিলো না দিল্লির লেডি ডন জোয়া খানকে। হাশিম জেলে যাওয়ার পর থেকেই তাঁর মাদক কারবারির দায়িত্ব ভার নেন জোয়া খান। গুপ্তভাবে ,কৌশল গত ভাবে গোটা কারবার চালাতেন যে তিনি, পুলিশ জোয়ার বিরুদ্ধে অবৈধ কাজের কোনো প্রমান পাচ্ছিলো না। বলা চলে হাতের নাগালে ছিল পুরো।
পুলিশ সূত্রে খবর, মাদক সাম্রাজ্য চালালেও জ়োয়া নিজের ভাবমূর্তি বজায় রেখেই চলেন। ওঠাবসা করেন বিত্তমান সব ব্যক্তিদের সঙ্গে। এমনকি পার্টিতে যাওয়া, বিলাস বহুল গয়নায় মুড়িয়ে রাখেন নিজেকে। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় রয়েছেন তিনি।
শুধু জোয়া বা তাঁর স্বামী নন। গোটা পরিবারই যুক্ত অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে। ২০২৪ সালে যৌনচক্র চালানোর অভিযোগে গ্রেফতার হন তাঁর মা। বর্তমানে জামিনে মুক্ত তিনি। জ়োয়ার বাবাও যুক্ত রয়েছেন মাদক কারবারের সঙ্গে।
আরও পড়ুন – মহাকুম্ভে মহা বিতর্ক! মহিলাদের স্নানের ছবি অনলাইনে বিক্রির অভিযোগ
