RCTV Sangbad
Connect with us

শিলিগুড়ি

Dipa Chakraborty

Published

on

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আত্মসহায়ক এর নাম করে শিলিগুড়ি শহরের এক ব্যবসায়ীকে হুমকি দিয়ে টাকা তোলার অভিযোগ উঠেছে রাজ্যের এক মন্ত্রীর মেয়ের প্রাক্তন গাড়ি চালকের বিরুদ্ধে।

জাতীয় স্তরে বিজ্ঞান মডেল প্রদর্শনীতে সেরা রায়গঞ্জের ছেলে

এই অভিযোগ নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি শহরের ব্যবসায়ী মহলে।পুলিশের একটি টিম হোয়াটসঅ্যাপ কলের সূত্র ধরে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে গিয়ে ওই অভিযুক্তকে গ্রেফতার করে।অভিযুক্তের নাম মিলন কামিলা।ধৃতের বয়স ৩৭।২০২২ সাল পর্যন্ত রাজ্যের এক মন্ত্রীর মেয়ের গাড়ি চালিয়েছে ধৃত।সেই সূত্রে বিভিন্ন সময় প্রভাবশালীদের পরিচয় দিয়ে,কোন সময় আবার চাকরি করিয়ে দেওয়ার নাম করে সে টাকা তুলেছে বলেও অভিযোগ।

বাইপাস চালু হওয়ায় ক্ষতির মুখে শহরের গ্যারেজ ব্যবসা

Advertisement
ads ads

অভিযুক্ত এই করে কলকাতা শহরে সম্পত্তি বানিয়ে ফেলেছে বলেও সূত্রের খবর।সূত্রের খবর চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে এক মহিলার অভিযোগের ভিত্তিতে পুরুলিয়ার পুঞ্চা থানা তাকে গ্রেফতার করেছিল।অভিযোগ ছিল চাকরি দেওয়ার নাম করে অনলাইনে টাকা নেওয়ার।

কি এমন ঘটল ভিক্টোরিয়ায়, সেনা অভিযানের পর ফিরল স্বস্তি

এদিকে শিলিগুড়ির এক ব্যবসায়ীর থেকে টাকা চাওয়ার অভিযোগের তদন্তে নেমে অভিযুক্ত যে একাউন্টে টাকা লেনদেন করেছে সেই একাউন্ট কার তা জানতে গত রবিবার শিলিগুড়ি পুলিশ অভিযুক্তকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নেয়।সূত্রের খবর শিলিগুড়ির মহানন্দা পাড়ার এক ব্যবসায়ীর কাছ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্ম সহায়ক সুমিত রায়ের নাম করে কিছু টাকাও সে নিয়েছে।আরো টাকা চাওয়া হয়েছিল তার কাছে।

ট্যাব কান্ডে গ্রেফতার দুই

Advertisement
ads ads

কিন্তু এই ব্যবসায়ী খোঁজখবর নিয়ে জানতে পারেন এর সাথে সুমিত রায়ের কোন সম্পর্ক নেই।এরপরেই পুলিশের দ্বারস্থ হন তিনি।অবশেষে গ্রেফতার করা হয় ধৃতকে।১৬ তারিখ রিমান্ডে নিয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরো বেশ কিছু তথ্য পেয়েছে শিলিগুড়ি পুলিশ।বৃহস্পতিবার অভিযুক্তকে পুনরায় শিলিগুড়ি আদালতে পেশ করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের খালপাড়া আউট পোস্ট।

Continue Reading
Advertisement ads