পুর নিয়োগ দুর্নীতিতে ইডির চার্জশিট! ২০ কোটি টাকা আত্মসাৎ ও ৩৪০ জনের থেকে ঘুষ
Connect with us

ভাইরাল খবর

পুর নিয়োগ দুর্নীতিতে ইডির চার্জশিট! ২০ কোটি টাকা আত্মসাৎ ও ৩৪০ জনের থেকে ঘুষ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পুর নিয়োগ দুর্নীতি (Municipal Recruitment Scam) মামলায় বড় পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বৃহস্পতিবার ইডির বিশেষ আদালতে জমা দেওয়া ১৮৬ পাতার চার্জশিটে (Charge Sheet) নাম রয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু (Sujit Bose), তাঁর ছেলে সমুদ্র বসু এবং আরও কয়েকজনের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই মামলায় কোটি কোটি টাকার আর্থিক অনিয়ম (Financial Irregularities) হয়েছে।

ইডি সূত্রে খবর, সুজিত বসুর বিরুদ্ধে প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, পুরসভায় চাকরি দেওয়ার নামে প্রায় ৩০০-র বেশি চাকরিপ্রার্থীর কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। এর মধ্যে বহু প্রার্থী অবৈধভাবে (Illegal Recruitment) নিয়োগ পেয়েছিলেন বলে অভিযোগ।

চার্জশিটে আরও উল্লেখ করা হয়েছে, গোটা রাজ্যের পুর নিয়োগ দুর্নীতিতে প্রায় ২৫০ কোটি টাকার লেনদেনের অভিযোগ খতিয়ে দেখছে ইডি। সুজিত বসুর পাশাপাশি তাঁর ছেলে সমুদ্র বসু এবং তাঁদের সঙ্গে যুক্ত দুই সংস্থার নামও চার্জশিটে রয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও প্রাক্তন আমলা জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের নামও উল্লেখ করা হয়েছে।

জানা গিয়েছে, পুর ও নগরোন্নয়ন দফতরের অধীনে ডিরেক্টরেট অব লোকাল বডিজ (DLB)-এর গুরুত্বপূর্ণ পদে ছিলেন জ্যোতিষ্মান। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ওই দফতরের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর বিরুদ্ধেও আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে বলে ইডি সূত্রে খবর।

Advertisement
ads ads

উল্লেখ্য, পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই ইডির নজরে ছিলেন সুজিত বসু। তদন্তের জন্য একাধিকবার তাঁকে তলব করা হয়। এরপর গত ১১ মে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার (Arrest) করে ইডি। এবার সেই মামলাতেই চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ইডির দাবি, এই তদন্তে বিপুল পরিমাণ নথি (Documents) ও ডিজিটাল প্রমাণ (Digital Evidence) সংগ্রহ করা হয়েছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এখনও অভিযোগের বিষয়ে চূড়ান্ত প্রতিক্রিয়া জানা যায়নি।