বিয়ে বাড়ি যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের
Connect with us

মালদা

বিয়ে বাড়ি যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক,২৬ইনভেম্বেরঃ বিয়ে বাড়ি যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। আহত হয়েছে ১৫ জন। শুক্রবার রাতে দূর্ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মহামায়া মন্দির এলাকায়।জানা গিয়েছে, মৃত দু’জনের নাম অসীম কর্মকার ও ছবি কর্মকার। এরা সম্পর্কে ভাই ও দিদি। 

এরা দুজনেই হবিবপুর থানার আইহো নামোটোলা এলাকার বাসিন্দা। এদিন রাতে পুরাতন মালদার ডিস্কো মোড় এলাকায় এক আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে অটোয় চেপেপরিবারের সকলে যাচ্ছিলেন।মহামায়া মন্দির এলাকায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোতে ধাক্কা মারলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়।ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। গুরুতর জখম হয় ১৫জন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুরাতন মালদা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।ঘটনায় শোকের আবহ এলাকাজুড়ে।

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *