বালি বোঝাই ট্রাকে চাপা পড়ে মৃত্যু মহিলার। উত্তেজনা মাটিগাড়ায়। চালক পলাতক
Connect with us

রাজ্যের খবর

বালি বোঝাই ট্রাকে চাপা পড়ে মৃত্যু মহিলার। উত্তেজনা মাটিগাড়ায়। চালক পলাতক

Dipa Chakraborty

Published

on

শিলিগুড়ি, ১২ মেঃ বালি বোঝাই ট্রাকে চাপা পড়ে মৃত্যু মহিলার। বৃহস্পতিবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মাটিগাড়ার বিটি রণদীপ কলোনি এলাকায়। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে।

জানা গেছে, এদিন সকালে একটি শক্তিমান ট্রাক বালাসন নদী থেকে বালি বোঝাই করে যাওয়ার পথে মাটিগাড়ার বিটি রণদীপ কলোনি এলাকায় চাপা দেয় এক মহিলাকে। ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্থানীয় এক মহিলার। মৃত মহিলার নাম কল্যানী মাল্য দাস। দূর্ঘটনার পরই দূর্ঘটনাগ্রস্থ ট্রাকটিকে ফেলেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ট্রাক চালক। ঘটনাস্থলে চলে আসে স্থানীয় বাসিন্দারা। তারাই কোনক্রমে মৃত অবস্থায় দেহটিকে উদ্ধার করে। এই ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয়রা ভাঙচুর চালায় ট্রাকটিতে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাটিগাড়া থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ দূর্ঘটনাগ্রস্থ বালি বোঝাই ট্রাকটিকে আটক করেছে। দেহটি ময়না তদন্তের জন্য পাঠয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে।