গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে এক ব্যক্তি
Connect with us

দক্ষিণ দিনাজপুর

গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে এক ব্যক্তি

Dipa Chakraborty

Published

on

কুমারগঞ্জ, ২২ আগস্ট : গোপন সূত্রে খবর পেয়ে ৬০ কেজি গাঁজা উদ্ধার করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। শনিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে তা নিয়ে যাওয়া হচ্ছিল।

যদিও তার আগেই পাচারের পরিকল্পনা ভেস্তে দেয় পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকা। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে ধৃতের নাম অলোক দাস। বাড়ি কুমারগঞ্জের চাঁদগঞ্জ এলাকায়। ধৃত ব্যক্তি ভুটভুটি করে গাঁজা পাচার করছিল। তার কাছ থেকে মোট ১৬ টি প্যাকেট উদ্ধার করেছে পুলিশ। মাদক কারবারে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। জেলা পুলিশ সুপার রাহুল দে জানিয়েছেন, পুলিশের যাতে সন্দেহ না হয় সেজন্য ওই ব্যক্তি ভুটভুটিতে করে গাঁজার প্যাকেটগুলি নিয়ে যাচ্ছিল পাচারের উদ্দেশ্যে। কিন্তু পুলিশের কাছে খবর আসা মাত্রই তাকে হাতে নাতে ধরা হয়েছে। এঘটনায় ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে।