চাকরি খুঁজছেন? করতে পারেন আবেদন, শেষ দিন ১৬ জুলাই
Connect with us

দেশ

চাকরি খুঁজছেন? করতে পারেন আবেদন, শেষ দিন ১৬ জুলাই

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৪ জুন : করোনা অতিমারিতে চাকরি চলে গিয়েছে লক্ষ লক্ষ মানুষের। পাশাপাশি শিক্ষিত বেকার যুবক যুবতীরাও চাকরি খুঁজছেন। আর এই পরিস্থিতিতে উপকূল রক্ষী বাহিনীতে কর্মী নিয়োগ করতে চলেছে কেন্দ্র। উপকূলরক্ষী বাহিনীতে (Indian Coast Guard) রয়েছে বিপুল কর্মী নিয়োগের সুযোগ।

আগ্রহী প্রার্থীরা আগামী ২ জুলাই থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষদিন আগামী ১৬ জুলাইনাবিক (জেনারেল ডিউটি)অঙ্ক, ফিজিক্স-সহ উচ্চমাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।যান্ত্রিক
ন্যূনতম মাধ্যমিক পাশ এবং ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/ইলেকট্রনিক্স/টেলি কমিউনিকেশন (রেডিও/পাওয়ার)ইঞ্জিনিারিংয়ের কোর্স করা থাকলে এই শূন্যপদে আবেদন করতে পারেন। এই বিষয়গুলিতে ডিপ্লোমা করা থাকলেও আবেদন করা যেতে পারে।আবেদনকারীর বয়সসীমা:ন্যূনতম ১৮ থেকে ২২ বছর বয়সিরা উপরোক্ত শূন্যপদে আবেদন করতে পারেন।আবেদনের পদ্ধতিhttps://joinindiancoastguard.cdac.in/ এই ওয়েবসাইটের মাধ্যমে উপরোক্ত শূন্যপদে আবেদন করতে পারেন।আবেদনের দিনক্ষণ:আগামী ২ থেকে ১৬ জুলাইয়ের মধ্যে আবেদন করতে ভুলবেন না।এছাড়া আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য আগ্রহী প্রার্থীকে https://joinindiancoastguard.cdac.in/ এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।