এবার করোনায় আক্রান্ত ধর্ষণ মামলায় জেল বন্দি আসারাম বাপু
Connect with us

দেশ

এবার করোনায় আক্রান্ত ধর্ষণ মামলায় জেল বন্দি আসারাম বাপু

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৬ মে : ধর্ষণ মামলার অভিযোগে যোধপুরের জেলে বন্দী ধর্মগুরু আসারাম বাপুও এবার করোনায় আক্রান্ত হল৷ বুধবারই তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে। পাশাপাশি তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।

বৃহস্পতিবার সকালে তাঁকে যোধপুরের মহাত্মা গান্ধি হাসপাতালের আইসিইউতে ভরতি করা হয়েছে ৷ আইসিইউতে ভর্তি হওয়ার আগে, ভক্তদের উদ্দেশে তিনি জানান, শরীরের যন্ত্রণা সহ্য করা যায় ৷ কিন্তু, ভক্তদের মনের কষ্ট সহ্য করা যায় না ৷ ভক্তদের আশীর্বাদে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসব।’ উল্লেখ্য যোধপুরের মানাই আশ্রমে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে আশারাম বাপুকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছিল। ২০১৪ সালে মধ্যপ্রদেশের ইন্দোর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। এদিকে, তাঁর খবর পাওয়ার পর থেকে অনুগামীদের অনেকেই হাসপাতালের বাইরে ভিড় করা শুরু করে । পরিস্থিতি সামাল দেওয়া পুলিশের কাছে চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে ৷ শোনা যাচ্ছে, যোধপুরের এইমস-এ তাঁকে স্থানান্তরিত করা যেতে পারে ।