তৃণমূলের যুব নেতার ওপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার বিজেপি নেতৃত্বের
Connect with us

মালদা

তৃণমূলের যুব নেতার ওপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার বিজেপি নেতৃত্বের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ২৯ এপ্রিল : তৃণমূলের যুব নেতার ওপর হামলার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মানিকচক বিধানসভার দক্ষিণ চন্ডীপুরের মহেন্দ্রটোলা এলাকায়।

অভিযোগ, মহেন্দ্রটোলা এলাকায় পৌঁছতেই যুব তৃনমূলের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল আলীর উপর হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এমনকি তার গাড়িতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়। এবিষয়ে যুব তৃনমূলের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল আলী জানান, গাড়ি নিয়ে একটি জায়গায় গিয়েছিলাম। সেখান থেকে ব্রজলালটোলা বুথ পেরিয়ে মহেন্দ্রটোলা আসতেই আমার গাড়ি ঘিরে ফেলে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এরপর গাড়িতে ভাঙচুর চালায় তারা। বিভিন্ন বুথে তৃণমূলের এজেন্টদের বাধা দিচ্ছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন মানিকচক বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌর চন্দ্র মন্ডল। তিনি জানিয়েছেন, ভারতীয় জনতা পার্টি হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আজকে এই ভালোবাসার জন্যই বাংলার তথা মানিকচকের মানুষ বিজেপিকে আশীর্বাদ করছে। ভোটারদের প্রভাবিত করতেই ওই তৃণমূল নেতা মহেন্দ্রটোলা এলাকায় গিয়েছিলেন। সেকারণেই উত্তেজিত জনতা তার ওপর চরাও হয়।