করোনা আক্রান্ত বিজেপি প্রার্থী। বর্তমানে রয়েছেন হোম কোয়ারান্টাইনে
Connect with us

উত্তর দিনাজপুর

করোনা আক্রান্ত বিজেপি প্রার্থী। বর্তমানে রয়েছেন হোম কোয়ারান্টাইনে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা, হেমতাবাদ, ২৫ এপ্রিল :দেশজুড়ে ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশের পাশাপাশি বঙ্গেও রাজ্যের কোভিড গ্রাফ রীতিমতো মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। করোনা আবহেই রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। সবেমাত্র শেষ হয়েছে উত্তর দিনাজপুর জেলার ষষ্ঠ দফার নির্বাচন।

এরই মাঝে করোনা আক্রান্ত হলেন হেমতাবাদ বিধানসভার বিজেপি প্রার্থী চাঁদিমা রায়। প্রাথমিক কিছু উপসর্গ থাকায় তিনি করোনা পরীক্ষা করান। শনিবার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে চিকিৎসকের পরামর্শে তিনি বাড়িতেই কোয়ারান্টাইনে রয়েছেন। আগামী ২রা মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে, তার আগে প্রার্থীর করোনা রিপোর্ট পজিটিভ আসায় উদ্বেগ ছড়িয়েছে দলের অন্দরে।

Continue Reading
Advertisement