জাতীয় সড়কের ধারে ঢালাই কারখানায় অগ্নিকাণ্ড, তদন্তে দমকল ও পুলিশ
Connect with us

দুর্ঘটনা

জাতীয় সড়কের ধারে ঢালাই কারখানায় অগ্নিকাণ্ড, তদন্তে দমকল ও পুলিশ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ হাওড়ার চামড়াইল শিল্পাঞ্চলে এক ঢালাই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়াল স্থানীয়দের মধ্যে। বুধবার দুপুরে হঠাৎ করেই ওই কারখানার একটি অংশে আগুন লেগে যায় বলে সূত্রের খবর। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা চত্বরজুড়ে। গাঢ় ধোঁয়ায় ঢেকে যায় চারপাশের আকাশ।

প্রত্যক্ষদর্শীদের দাবি, কারখানার ভেতরে তখনও কাজ চলছিল। আচমকা শ্রমিকদের আবাসিক এলাকায় আগুনের লেলিহান শিখা দেখা যায়। আতঙ্কে ছুটোছুটি শুরু হয়। তড়িঘড়ি সকলকে বাইরে বের করে আনা হয়। খবর দেওয়া হয় দমকল বিভাগে। কিছুক্ষণের মধ্যেই দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন আংশিক নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার ব্রিগেড। তবে pocket fire থেকে যাচ্ছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের জেরে এলাকার পরিবেশ পুরোপুরি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। পরিস্থিতি যাতে আরও জটিল না হয়, সেজন্য দ্রুত ঘিরে ফেলা হয় গোটা এলাকা।

আরও পড়ুনঃ বিদ্রোহের কণ্ঠ থেমে গেল, ৭৬ বছর বয়সে প্রয়াত ওজি ওসবর্ন

Advertisement
ads

অন্যদিকে, ঘটনাস্থলে পৌঁছয় হাওড়া পুলিশ। কী কারণে আগুন লাগল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রাথমিকভাবে short-circuit এর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তবে দমকল ও পুলিশের তরফে জানানো হয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, জাতীয় সড়কের ধারে অবস্থিত এই কারখানাটি ঘনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও, আতঙ্ক কাটেনি এলাকাবাসীর মনে।

Continue Reading
Advertisement