ভাইরাল খবর
বিদ্রোহের কণ্ঠ থেমে গেল, ৭৬ বছর বয়সে প্রয়াত ওজি ওসবর্ন
ডিজিটাল ডেস্কঃ প্রয়াত হলেন রক সঙ্গীত জগতের এক জীবন্ত কিংবদন্তি Ozzy Osbourne। মঙ্গলবার সকালে ব্রিটেনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই Heavy Metal ঘরানার পথিকৃৎ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ধরেই তিনি ভুগছিলেন Parkinson’s Disease-সহ একাধিক জটিল শারীরিক সমস্যায়।
পরিবারের তরফে জারি করা শোকবার্তায় বলা হয়েছে, “আজ সকালে আমাদের প্রিয় ওজি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তিনি শুধু আমাদের পরিবারের নয়, লক্ষ লক্ষ অনুরাগীর জীবনের আলো ছিলেন। আপনারা তাঁর আত্মার শান্তি কামনা করুন এবং এই শোকের সময়ে আমাদের পাশে থাকুন।”
আরও পড়ুনঃ অপারেশন সিঁদুর নিয়ে বিরোধীদের চাপ, বাদল অধিবেশনেই মুখ খুলতে পারেন মোদি
মাত্র কয়েক সপ্তাহ আগেও তিনি শেষবারের মতো মঞ্চে উঠে দর্শকদের মন জয় করেছিলেন। অসুস্থ শরীর নিয়েও গলায় ছিল আগের মতোই আগুন। Black Sabbath ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হিসেবে সত্তরের দশকে বিশ্বজুড়ে পরিচিত হয়ে ওঠেন ওজি। Heavy Metal গানের অন্যতম জনক হিসেবেও ধরা হয় তাঁকে।
২০২২ সালে স্পাইন সার্জারির পর কিছুটা সুস্থ হয়ে তিনি মঞ্চে ফিরে এলেও, ২০২৩ সালে বাধ্য হয়ে অবসর নেন লাইভ পারফরম্যান্স থেকে। তবুও জীবনের শেষ প্রান্তে এসেও সংগীতের প্রতি তাঁর ভালোবাসা ছিল অটুট।
পাঁচবারের Grammy Award জয়ী Osbourne শুধুমাত্র এক রকস্টার ছিলেন না— তিনি ছিলেন বিদ্রোহের কণ্ঠ, এক আন্দোলনের প্রতীক। তাঁর গানেই ছিল প্রতিবাদের সুর, তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা। ওজি ওসবর্নের মৃত্যুতে সংগীত দুনিয়ায় যে অপূরণীয় শূন্যতা তৈরি হল, তা সহজে পূরণ হবার নয়।