কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন রায় কে? কোথায় তার বাড়ি? বিস্তারিত জানুন
Connect with us

উত্তর দিনাজপুর

কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন রায় কে? কোথায় তার বাড়ি? বিস্তারিত জানুন

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , কালিয়াগঞ্জ , ১৯ মার্চ : কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন রায় কে? কোথায় তার বাড়ি? জানেন না কেউই। ফলে তার নাম দলীয় প্রার্থী হিসেবে ঘোষনা হওয়ায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষ ও দলের স্থানীয় নেতা কর্মীরা।

এলাকার বিজেপি কর্মীদের অভিযোগ, সৌমেন রায় কালিয়াগঞ্জ এর বাসিন্দা নন।তিনি বহিরাগত। তবে তার বাড়ি কোথায়? তাও বলতে পারছেন না কেউই। এমনকি উত্তর দিনাজপুর জেলার বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন,সৌমেন রায় বলে কাউকে আমি চিনি না। তার বাড়ি কোথায় তাও আমার জানা নেই। কালিয়াগঞ্জ বিধানসভায় তাকে কিভাবে প্রার্থী করা হল। কার সুপারিশেই বা করা হল তাও বুঝতে পারছি না। অন্যদিকে বিধানসভার টিকিট বন্টন নিয়ে উত্তর দিনাজপুর জেলায় এহেন ঘটনায় স্বাভাবিকভাবেই তীব্র ক্ষোভ ছড়িয়েছে বিজেপির নেতা কর্মীদের মধ্যে। তাদের বক্তব্য, যারা সারা বছর মাটির কাছাকাছি থেকে লড়াই আন্দোলন করে আসছে দলের হয়ে, তাদেরকে অন্ধকারে রেখে মুষ্টিমেয় কিছু নেতা স্রেফ অর্থের বিনিময়ে সাধারণ কর্মী সমর্থকদের কথা মাথায় না রেখেই এই সব সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে, বিজেপির নেতা সৌমেন রায় স্ত্রী বলে দাবি করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় রীতিমতো আলোড়ন ছড়িয়ে পড়েছে। ঐ ভিডিওটিতে এক গৃহবধূ ফালাকাটার বাসিন্দা বলে দাবী করে যে ভিডিও বার্তা ছড়িয়ে দিয়েছেন তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

Advertisement
ads
Continue Reading
Advertisement