বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন বিজেপির জয়
Connect with us

রাজনীতি

বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন বিজেপির জয়

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৯ মার্চ : বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে বিজেপির সদর দপ্তর থেকে ঘোষণা করা হয় এ রাজ্যে বিধানসভা নির্বাচনে দলের চতুর্থ প্রার্থী তালিকা।

কিন্তু সেই তালিকায় নাম নেই বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের। এই ঘটনায় দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। উল্লেখ্য ২০১৪ লোকসভা নির্বাচনে বীরভূমে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে পরাজিত হন তিনি। এরপরে ২০১৯ লোকসভা নির্বাচনে উলুবেড়িয়া কেন্দ্রেও দাঁড়িয়েও জয়ের মুখ দেখতে পারেনি বিজেপির জয়। টিকিট না পাওয়ার সেই ক্ষোভ উগরে দিয়ে বিজেপি নেতা বলেন, “আমাদের কোনও নেতা আমাকে ফোন করে একবার জিজ্ঞেস করেনি আমি কেমন আছি। তাও আমি হাসিমুখে মেনে নিয়েছিলাম। তাও আমি হাসিমুখে লড়াই করার জন্য তৈরি হচ্ছিলাম। ৩-৪ দিন আগে আমি যখন পার্টি অফিসে গিয়েছিলাম তখন শ্রদ্ধেয় শিবপ্রকাশজি বলেন, ‘অভি তুম শো যাও’। আমার কথাটা শুনে খুব দুঃখ হয়েছে। আমি কিন্তু শোনেওয়ালা পার্টি নই। আর তা তো আমাকে রাজ্যের নেতাদের বোঝাতেই হবে যে আমি অপাংক্তেয় নই, আমি কাজের লোক।”