চুরি করে পালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো এক দুস্কৃতি। উত্তেজনা হেমতাবাদে
Connect with us

উত্তর দিনাজপুর

চুরি করে পালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো এক দুস্কৃতি। উত্তেজনা হেমতাবাদে

Dipa Chakraborty

Published

on

হেমতাবাদ, ১৭ জুন : ঘর ফাঁকা পেয়ে সোনার অলঙ্কার চুরি করে পালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেল এক দুষ্কৃতী। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার পাটৈর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হেমতাবাদ থানার পাটৈর গ্রামের বাসিন্দা কৈলাস রাজবংশী সকালে ঘুম থেকে উঠে শৌচালয়ে যান। ঘর ফাঁকা পেয়ে এক দুষ্কৃতী জানালা দিয়ে হাত বাড়িয়ে টেবিলে রাখা সোনার অলঙ্কার নিয়ে চম্পট দেয়। ইতিমধ্যেই কৈলাস বাবু শৌচালয় থেকে ফিরেই দেখতে পান এক ব্যক্তি তাকে দেখে পালিয়ে যাচ্ছে। কৈলাসবাবুর চিৎকারে স্থানীয়টা ছুটে এসে ওই দুস্কৃতিকে কিছুটা ধাওয়া করে ধরে ফেলে। এরপর তাকে বেধরক মারধর করা হয়। মারধরের জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা ওই ব্যক্তিকে উদ্ধার করে হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করায়। খবর পেয়ে স্বাস্থ্যকেন্দ্রে ছুটে এসে ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ।