ছক্কা মেরে শুরু, বিশ্বকাপ স্বপ্ন দেখছে বৈভব—নিয়মে কি ছাড় দেবে আইসিসি?
Connect with us

দেশের খবর

ছক্কা মেরে শুরু, বিশ্বকাপ স্বপ্ন দেখছে বৈভব—নিয়মে কি ছাড় দেবে আইসিসি?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মাত্র ১৪ বছর বয়সেই আইপিএলের মঞ্চ কাঁপিয়ে দিয়েছে বিহারের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। অভিষেকেই ছক্কা মেরে নজর কেড়েছে গোটা ক্রিকেট বিশ্বে। শচীন তেণ্ডুলকর থেকে শুরু করে প্রাক্তন তারকা থেকে সমসাময়িক ক্রিকেটাররা, সকলেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কিশোর প্রতিভাকে। অনেকেই চাইছেন, ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপে জাতীয় দলের জার্সিতে দেখা যাক বৈভবকে। তবে সমস্যার জায়গা, আইসিসির নিয়ম

বর্তমানে বৈভবের বয়স মাত্র ১৪ বছর ৩৫ দিন। আইসিসির প্রোটোকল অনুযায়ী, কোনও ক্রিকেটারের আন্তর্জাতিক মঞ্চে অংশ নিতে হলে তাঁর ন্যূনতম বয়স হতে হবে ১৫ বছর। অথচ ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়, সম্ভবত ফেব্রুয়ারি-মার্চ মাস নাগাদ। কিন্তু বৈভবের বয়স ১৫ পূর্ণ হবে ২৭ মার্চের পর। ফলে নির্ধারিত সময়সীমার মধ্যে বয়সের গণ্ডি অতিক্রম না করায় বিশ্বকাপে তাঁর খেলা অনিশ্চিত।

আরও পড়ুনঃ পাঁচ টেস্টের সিরিজে চমক দিতে প্রস্তুত টিম ইন্ডিয়া, তৈরি হচ্ছে শক্তিশালী স্কোয়াড

তবে এখানেই শেষ নয়। আইসিসির নিয়মে একটি ব্যতিক্রম থাকায় আশার আলো এখনও রয়েছে। যদি কোনও কনিষ্ঠ ক্রিকেটারের মধ্যে পর্যাপ্ত প্রতিযোগিতামূলক অভিজ্ঞতা, মানসিক পরিপক্বতা এবং শারীরিক সক্ষমতা থাকে, তবে বিশেষ বিবেচনায় তাকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অনুমতি দিতে পারে আইসিসি। তবে এর জন্য প্রয়োজন বিসিসিআইয়ের পক্ষ থেকে আইসিসিকে আনুষ্ঠানিক আবেদনপত্র পাঠানো।

Advertisement
ads

বিশেষজ্ঞদের মতে, বৈভবের বর্তমান ফর্ম এবং ম্যাচে নেওয়া সাহসী সিদ্ধান্ত তার পাকা মানসিকতারই ইঙ্গিত দেয়। তার ব্যাটিংয়ে যেমন পরিণত শট নির্বাচনের ছাপ, তেমনই ফিল্ডিং ও খেলার কৌশলে পরিণত বোধ।

প্রসঙ্গত, বৈভবের আইপিএল যাত্রা শুরু হয় নিলামে ইতিহাস গড়ে। সবচেয়ে কম বয়সে আইপিএলে সুযোগ পাওয়া খেলোয়াড় হিসেবে ১ কোটি ১০ লক্ষ টাকায় তাকে দলে নেয় রাজস্থান রয়্যালস। আইপিএল অভিষেক ম্যাচেই ছক্কা হাঁকিয়ে নিজের আগমনী বার্তা দেয় এই প্রতিভাবান কিশোর। শুধু তাই নয়, আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরান-এর নজিরও এখন বৈভবের দখলে।

এখন দেখার, বিসিসিআই আদৌ আইসিসিকে বিশেষ অনুমতির আবেদন জানায় কিনা, আর যদি জানায়, তাহলে বৈভব সূর্যবংশীর জন্য দেশের মাটিতে বিশ্বকাপে খেলার স্বপ্ন সত্যি হয় কি না। কিশোর প্রতিভার এমন উত্থান ক্রিকেটপ্রেমীদের মনে নতুন করে আশার রঙ ছড়িয়েছে।

Advertisement
ads