অতিথি-অভ্যর্থনায় ভারতীয় ছোঁয়া, কুর্তায় সেজে পা রাখলেন মার্কিন ভাইস প্রেসিডেন্টের সন্তানরা
Connect with us

সোশ্যাল মিডিয়া

অতিথি-অভ্যর্থনায় ভারতীয় ছোঁয়া, কুর্তায় সেজে পা রাখলেন মার্কিন ভাইস প্রেসিডেন্টের সন্তানরা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ চারদিনের সফরে ভারতে এলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁর সঙ্গে সপরিবারে ভারতে পা রাখেন স্ত্রী উষা এবং তিন সন্তান। সোমবার সকাল পৌনে ১০টা নাগাদ দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করেন তাঁরা। বিমান থেকে নামতেই জেডি ভ্যান্স এবং তাঁর পরিবারকে স্বাগত জানানো হয় ভারতীয় ঐতিহ্য মেনেই—ঢাক-ঢোলের তালে নৃত্য, গার্ড অফ অনার এবং ফুলেল অভ্যর্থনায়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

Advertisement
ads

তবে গোটা দৃশ্যে নজর কেড়ে নিয়েছে ভ্যান্সের দুই পুত্র বিবেক ও ইওয়ান ভারতীয় সংস্কৃতিকে সম্মান জানিয়ে তাঁরা পরেছেন খাঁটি কুর্তা-পাজামা। ছোট্ট মেয়ে মিরাবেলের পোশাকেও ছিল ভারতের ঐতিহ্যের ছাপ। ভারতীয় বংশোদ্ভূত মা উষার হাত ধরেই যেন তাঁদের ‘ভারত দর্শন’ শুরু হল।

Advertisement
ads

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের আগে দিল্লির হস্তশিল্প বিপণিতেও ঘুরে যেতে পারেন ভ্যান্স। সেই বৈঠকে উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শংকর, এনএসএ অজিত ডোভাল ও অন্যান্য ঊর্ধ্বতন কূটনৈতিক আধিকারিকরা।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদি তাঁর ফেব্রুয়ারির মার্কিন সফরে ভ্যান্স-দম্পতির সন্তানদের জন্য নিয়ে গিয়েছিলেন বিশেষ উপহার। কাঠের তৈরি ট্রেন, জিগস পাজল এবং লোকশিল্পের ছোঁয়ায় সাজানো উপহার পেয়ে আপ্লুত হয়েছিল শিশুরা। এ বার সেই স্মৃতিই যেন জীবন্ত হল ভারতীয় পোশাকে তাদের অভ্যর্থনায়।

দিল্লি এখন পুরোপুরি সেজে উঠেছে এই গুরুত্বপূর্ণ সফরের জন্য। নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে। ভারত-মার্কিন সম্পর্কের এই নতুন অধ্যায়ে সংস্কৃতি ও কূটনীতির মেলবন্ধন যে কতটা গুরুত্বপূর্ণ, তা স্পষ্ট হয়ে উঠছে ভ্যান্স পরিবারের উপস্থিতিতেই।

Advertisement
ads
Continue Reading
Advertisement