নদীভরাট করে বেআইনী নির্মান বন্ধে উদ্যোগী পঞ্চায়েত সমিতি, অভিযোগ জানানো হল বিডিওর কাছে
Connect with us

মালদা

নদীভরাট করে বেআইনী নির্মান বন্ধে উদ্যোগী পঞ্চায়েত সমিতি, অভিযোগ জানানো হল বিডিওর কাছে

Dipa Chakraborty

Published

on

চাঁচল, ১০ জুন : প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে চাঁচলে মরা মহানন্দা নদী ভরাট করে চলছে বিভিন্ন নির্মাণ কাজ ।বেআইনিভাবে গড়ে উঠছে একের পর এক বহুতল মার্কেট কমপ্লেক্স থেকে শুরু করে দোকানপাট, ঘরবাড়ি। ফলে ক্রমশই নিজের অস্তিত্ব হারিয়ে বিলীন হয়ে যাচ্ছে মহানন্দা নদী।

ইতিমধ্যে এই বিষয়ে সরব হয়েছেন মালদা জেলা পরিষদ সদস্য সামিউল ইসলাম। এবারে এই বেআইনি নির্মাণ কাজের বিরুদ্ধে বিডিও ও পঞ্চায়েত দফতরে অভিযোগ দায়ের করেছেন চাঁচল ১নং পঞ্চায়েত সমিতির সদস্য অমিতেশ পান্ডে। অন্যদিকে মহানন্দা নদী বুজে যাওয়ার কারণে বৃষ্টির জল নিকাশে ব্যাপক সমস্যা দেখা যায় এলাকাজুড়ে। নিকাশী ব্যবস্থা সংস্কারের জন্য নিজেরাই নদী খননের কাজে উদ্যোগী হল চাঁচলের সিহিপুরের বাসিন্দারা।এদিন এলাকাবাসীরা নিজেরাই কোদাল, বেলচা নিয়ে খননকার্যে নেমে পড়ে।স্থানীয় শিক্ষাবিদ দীপক চ্যাটার্জী বলেন, এটি খুবই দূর্ভাগ্যজনক ব্যাপার। নদী ভরাট করার ফলে বাধাপ্রাপ্ত হচ্ছে চাঁচলের জল ণিকাশি ব্যবস্থা। এরজন্য প্রশাসনিক উদাসীনতা যেমন দায়ী, তেমনি রাজনৈতিক দলের পরোক্ষ মদত ছাড়া কোনভাবেই এই কাজ সম্ভব নয়। অন্যদিকে চাঁচল পঞ্চায়েত সমিতির সদস্য অমিতেশ পান্ডে বলেন, চাঁচলের মরা মহানন্দা নদীকে পুনরুজ্জীবন দানে বিডিও সাহেবের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। পাশাপাশি চাঁচল পঞ্চায়েত প্রধানকেও অভিযোগ জানানো হয়েছে। মূলত শুধু বিল্ডিং নয়, বিভিন্ন জায়গায় নদী ব্লক করে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী। চাঁচলের সাহেবগঞ্জ থেকে পাহাড়পুর অব্দি গোটা এলাকা জুড়ে নদী খননের দাবী জানানো হয়েছে বলে জানিয়েছেন অমিতেশ পান্ডে।