রক্তের কালোবাজারি চক্রের গ্রেপ্তার তিন পান্ডা, তোলা হল আদালতে
Connect with us

মালদা

রক্তের কালোবাজারি চক্রের গ্রেপ্তার তিন পান্ডা, তোলা হল আদালতে

Dipa Chakraborty

Published

on

মালদা, ১০ জুন : রক্তের কালোবাজারি চক্রের তিন পাণ্ডাকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে মালদা মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাংক সংলগ্ন এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে একজন ব্লাড ব্যাংকের গ্রুপ-ডি কর্মীও রয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সুজিত রায়, মলয় কুণ্ডু, ও দেবব্রত দত্ত। এদের মধ্যে সুজিতের বাড়ি মালদা শহরের পুরাটুলি এলাকায়। বাকি দুজন ২ নম্বর গভ: কলোনির বাসিন্দা। এবিষয়ে ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় বলেন, বিভিন্ন সময়ে রক্ত নিয়ে কালোবাজারি করার অভিযোগ আসছিলো। চড়াদামে রুগীর পরিজনদের রক্ত বিক্রী করা সহ রক্তের ভুয়ো সংকট তৈরি করা হত বলে অভিযোগ উঠে আসছিলো। এমনকী নানা সময়ে রুগীর পরিজনদের কাছ থেকে বেশি টাকা নেওয়ারও অভিযোগ আসত। এরপরেই ঘটনার তদন্তে নেমে তিনজনকে পাকড়াও করা হয়। এদের মধ্যে একজন ব্লাড ব্যাংকের গ্রুপ-ডি কর্মী হিসেবে কর্মরত। তাদের এই চক্রে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।ধৃতদের এদিন মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।