একশোদিনের কাজে কংগ্রেস সদস্যের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তৃণমূল সমর্থকদের
Connect with us

মালদা

একশোদিনের কাজে কংগ্রেস সদস্যের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তৃণমূল সমর্থকদের

Dipa Chakraborty

Published

on

চাঁচল, ১০ জুন : একশোদিনের কাজ প্রদানের ক্ষেত্রে স্বজনপোষণের অভিযোগ উঠলো কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচল-১ নং ব্লকের মকদমপুর গ্রাম পঞ্চায়েতের ট‍্যাঙরিয়া এলাকায়। জানা গিয়েছে, গ্রাম পঞ্চায়েতের অধীনে এলাকায় চলছে একশো দিনের পুকুরের খননের কাজ।কিন্ত সেই কাজে নাম নথিভুক্ত হচ্ছে শুধুমাত্রে কংগ্রেস সমর্থিত শ্রমিকদের।

এমনকী জবকার্ড থাকলেও তৃণমূল সমর্থক কর্মীদের কংগ্রেসের পঞ্চায়েত সদস্য হালিমা বিবির স্বামী জাহাঙ্গীর আলম ফিরিয়ে দিচ্ছে বলে অভিযোগ। এই ঘটনায় ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকার তৃণমূল সমর্থকদের। এমনকী স্বজনপোষণের অভিযোগে চাঁচল-১ নং ব্লক বিডিওর কাছে লিখিত অভিযোগ করেছেন একশোদিনের কাজে বঞ্চিত শ্রমিকেরা। অভিযোগ জানানো হয়েছে এলাকার বিধায়ককেও।সার্জুনা বিবি নামে এক গ্রামবাসী অভিযোগ করে বলেন,লকডাউনে স্বামীর কাজ নেই।গ্রামে শুরু হওয়া একশো দিনের কাজ চাইতে গেলে ফিরিয়ে দিচ্ছেন পঞ্চায়েত সদস্যের স্বামী জাহাঙ্গীর আলম।তৃণমূল সমর্থক হওয়ায় তাদের সঙ্গে এই ভেদাভেদ করা হচ্ছে বলে অভিযোগ। অভিযোগ করা হয়েছে বিডিওকে। জানানো হয়েছে স্থানীয় বিধায়ককেও।যদিও কাজে নিয়োগের ক্ষেত্রে স্বজনপোষণের অভিযোগ অস্বীকার করেছে ওই পঞ্চায়েত সদস্যের স্বামী জাহাঙ্গীর আলম। কোন রাজনৈতিক রং না দেখেই কাজ দেওয়া হচ্ছে বলে দাবী করেছেন তিনি। তবে পঞ্চায়েত বন্ধ থাকার মেলেনি প্রধানের বক্তব্য। যদিও চাঁচল ১নং ব্লকের বিডিও সমীরণ ভটাচার্য গোটা ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে। তিনি বলেন, বঞ্চিত শ্রমিকেরা লিখিতভাবে তার কাছে অভিযোগ জানিয়েছে। অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপ গ্রহন করার আশ্বাস দিয়েছেন বিডিও সমীরণ ভট্টাচার্য।

Continue Reading
Advertisement ads