উত্তরবঙ্গ
রাজগঞ্জে তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন! ক্ষোভে পদত্যাগ করলেন বিধায়ক খগেশ্বর রায়
ডিজিটাল ডেস্কঃ আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রার্থী তালিকা প্রকাশিত হতেই তৃণমূলের অন্দরে শুরু হয়েছে তীব্র অসন্তোষ (Dissatisfaction)। জলপাইগুড়ির রাজগঞ্জ আসনে চারবারের টানা জয়ী বিধায়ক (Sitting MLA) খগেশ্বর রায়কে এবার আর টিকিট দেয়নি দল। তাঁর পরিবর্তে অ্যাথলিট স্বপ্না বর্মনকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন খগেশ্বর রায়। তিনি অবিলম্বে জলপাইগুড়ি জেলা তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের (Resignation) ঘোষণা করেছেন।
বর্ষীয়ান এই নেতার আক্ষেপ, “আমি টাকার কাছে হেরে গেলাম।” ১৯৯৮ সালে দল প্রতিষ্ঠার সময় থেকে সক্রিয় থাকা এই নেতার দাবি, দলের শীর্ষ নেতৃত্ব (Top Leadership) তাঁর প্রতি ঘোর অবিচার করেছে। তিনি ২০০৯ থেকে টানা চারটি নির্বাচনে উত্তরবঙ্গে ঘাসফুল ফুটিয়েছিলেন। ক্ষুব্ধ খগেশ্বর জানিয়েছেন, যাঁকে প্রার্থী করা হয়েছে তিনি কখনও সক্রিয় রাজনীতি (Active Politics) করেননি। তাঁর আশঙ্কা, অভিজ্ঞ নেতাকে বাদ দেওয়ায় রাজগঞ্জ আসনটি এবার হাতছাড়া হতে পারে তৃণমূলের। খগেশ্বরের ইস্তফার ঘোষণার পর রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়সহ একাধিক নেতা পদত্যাগের হিড়িক (Chain of Resignations) শুরু করেছেন।
অন্যদিকে, নতুন প্রার্থী (Candidate) হিসেবে নাম আসা এশিয়াডে সোনাজয়ী স্বপ্না বর্মন অত্যন্ত সতর্ক প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি জানান, “মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটাই হবে। এখানে আমার কিছু বলার নেই।” অসুস্থ বাবাকে নিয়ে শিলিগুড়িতে ব্যস্ত থাকা স্বপ্না খগেশ্বরের ক্ষোভ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। উল্লেখ্য, জলপাইগুড়ি জেলায় খগেশ্বর ছাড়াও ডাক্তার প্রদীপ কুমার বর্মার মতো হেভিওয়েট নেতাদেরও এবার প্রার্থী করেনি দল। সব মিলিয়ে উত্তরবঙ্গের রাজনীতিতে এখন দলবদলের (Defection) জল্পনা তুঙ্গে।


