উত্তরবঙ্গ
শুভেন্দুর ‘জিটিএ ফাইলস’ খোলার হুঁশিয়ারির ফল! পদত্যাগ করলেন জিটিএ প্রধান অনীত থাপা
ডিজিটাল ডেস্কঃ বিধানসভা নির্বাচনের (Assembly election) ফল প্রকাশের পর এবার বড়সড় রাজনৈতিক ভূমিকম্প (Political earthquake) হয়ে গেল পাহাড়ের রাজনীতিতে। গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ-র (GTA) চিফ এগজিকিউটিভ (Chief Executive) এবং সভাসদ পদ থেকে আচমকাই ইস্তফা দিলেন গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রধান অনীত থাপা (Anit Thapa)।
সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া রাজনৈতিক পালাবদলের (Political change) পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কার্শিয়াংয়ের প্রশাসনিক সভা (Administrative meeting) থেকে জিটিএ-র লাগামছাড়া দুর্নীতি, বিশেষ করে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কড়া হুঁশিয়ারি দেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, “না খাউঙ্গা, না খানে দুঙ্গা।” দুর্নীতি রুখতে খুব শীঘ্রই ‘জিটিএ ফাইলস’ (GTA Files) খোলা হবে এবং সিবিআই (CBI) তদন্ত হবে। এই হুঁশিয়ারির ২৪ ঘণ্টা কাটার আগেই পদত্যাগ করলেন অনীত।
সামাজিক মাধ্যমে (Social media) একটি ভিডিও বার্তায় অনীত থাপা জানান, “পাহাড়ের মানুষ বিজেপির (BJP) পক্ষে রায় দিয়েছেন। আমি সেই জনমতের প্রতি শ্রদ্ধাশীল।” তবে পদত্যাগের পেছনে রাজনৈতিক প্রতিহিংসা (Political vendetta) ও জিটিএ-র কোষাগারে ফান্ডের (Fund) চরম সংকটের কথাও উল্লেখ করেছেন তিনি। অন্যদিকে, বিজেপি বিধায়ক নোমান রাই থেকে শুরু করে গোর্খা জনমুক্তি মোর্চার সম্পাদক রোশন গিরি ও জিএনএলএফ (GNLF) নেতারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দাবি করেছেন, তদন্ত থেকে নিজেকে বাঁচাতেই অনীতের এই পদত্যাগের নাটক (Drama)।
পাহাড়ে তৃণমূলের (TMC) সঙ্গে জোট বেঁধে লড়েও দার্জিলিং ও কার্শিয়াং সহ সবকটি আসনে পরাজিত হয় অনীতের দল। এরপর গ্রাম পঞ্চায়েতের বহু সদস্য দল ছাড়ায় অনীতের রাজনৈতিক শক্তি খর্ব হয়। বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশে বিমল গুরুংকে (Bimal Gurung) দেখা দেওয়ায়, রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে— তবে কি এবার বিমল গুরুং নতুন চেয়ারম্যান (Chairman) হতে চলেছেন?
