গাজোলে প্রচারে ব্যস্ত সিপিআইএম প্রার্থী
Connect with us

মালদা

গাজোলে প্রচারে ব্যস্ত সিপিআইএম প্রার্থী

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , গাজোল , ২১ মার্চ : বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। সরগরম রাজ্য রাজনীতি। ইতিমধ্যে প্রার্থী তালিকাও ঘোষণা করেছে রাজনৈতিক দলগুলি।

ফলে প্রচার শুরু হয়েছে জোর কদমে। মোট আট দফায় অনুষ্ঠিত হবে একুশের নির্বাচন। তাই বঙ্গ দখলের লড়াইয়ে একে অপরকে এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ কেওই। একুশের নির্বাচনে গাজোল বিধানসভায় সিপিআইএম প্রার্থী হয়েছেন অরুণ কুমার বিশ্বাস। রবিবার প্রার্থীর সমর্থনে জনসভা অনুষ্ঠিত হল গাজোলে। এদিন গাজোলের গরুহাট এলাকায় আয়োজিত সভার মধ্যে দিয়ে সিপিআইএম প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদন জানান উপস্থিত নেতৃত্ব। এদিনের জনসভায় সিপিআইএম এর জেলা এবং ব্লক নেতৃত্ব উপস্থিত ছিলেন।

Continue Reading
Advertisement