হরিরামপুরে বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়কে মেনে নিতে আপত্তি দলের কর্মীদের, তুমুল বিক্ষোভ
Connect with us

দক্ষিণ দিনাজপুর

হরিরামপুরে বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়কে মেনে নিতে আপত্তি দলের কর্মীদের, তুমুল বিক্ষোভ

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , হরিরামপুর , ২২ মার্চ : প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই ডামাডোল পরিস্থিতি বিজেপির দলের অন্দরে। কোথাও চলছে বিক্ষোভ আবার কোথাও প্রার্থীকে মেনে নিতে আপত্তি। বিধানসভা নির্বাচনের মুখে প্রার্থী পছন্দ-অপছন্দ নিয়ে দলীয় কর্মী সমর্থকদের বিক্ষোভের জেরে স্বাভাবিকভাবে অস্বস্তিতে গেরুয়া শিবির।

এবারে বহিরাগত প্রার্থী মানছি না মানবো না, এই স্লোগান তুলে আবারও সরব হলো দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভা এলাকার বিজেপি কর্মী সমর্থকরা। রবিবার সন্ধ্যায় বুনিয়াদপুরে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে হরিরামপুর বিধানসভার বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের ছবি কালো কালি দিয়ে লেপে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে দলের দায়িত্ব পদ দেওয়া হচ্ছে বালুরঘাট কেন্দ্রিক নেতাদের।পাশাপাশি যোগ্যতা থাকা সত্ত্বেও জেলার হরিরামপুর সহ অন্যান্য বিধানসভার একনিষ্ঠ কর্মী ও নেতৃত্বদের কোনো যোগ্য মর্যাদা সম্পন্ন পদে বসাচ্ছে না বিজেপি। অবিলম্বে হরিরামপুর বিধানসভার বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের প্রার্থীপদ বাতিল না করা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেন তারা। নীলাঞ্জন রায়কে নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের একাংশের বিদ্রোহ স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ফেলেছে দলীয় নেতৃত্বকে। তবে ক্ষমতা দখলের আগে দলের কর্মী-সমর্থকদের এই ধরণের বিদ্রোহ স্বাভাবিকভাবে সাধারণ মানুষ যে ভালো চোখে দেখছে না অনেকটাই বুঝতে পারছেন বিজেপি নেতৃত্ব৷ তাই ড্যামেজ কন্ট্রোলে নেমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন তারা।

Continue Reading
Advertisement