বিশ্বের খবর
ট্রাম্প-পুতিন ৯০ মিনিটের ম্যারাথন ফোনালাপ! ইরান ও ইউক্রেন যুদ্ধে মিলবে কি সমাধান?
ডিজিটাল ডেস্কঃ ইরান (Iran) ও ইউক্রেন (Ukraine) যুদ্ধের জটিল পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)-এর মধ্যে ৯০ মিনিটেরও বেশি সময় ধরে ফোনালাপ (phone call) হয়েছে। বিষয়টি প্রকাশ্যে এনেছে ক্রেমলিন (Kremlin) আধিকারিক ইউরি উশাকভ (Yuri Ushakov)।
তিনি জানান, আলোচনা ছিল “খোলামেলা ও কার্যকর (open and effective)”। ফোনালাপে মূলত মধ্যপ্রাচ্য (Middle East), বিশেষ করে ইরান ও পারস্য উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পুতিন ট্রাম্পের যুদ্ধবিরতির (ceasefire) মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানান। তাঁর মতে, এটি কূটনৈতিক আলোচনা (diplomatic talks)-র সুযোগ তৈরি করবে এবং পরিস্থিতি কিছুটা স্থিতিশীল করতে পারে। তবে পুতিন কড়া সতর্কবার্তা (warning) দিয়ে বলেন, যদি যুক্তরাষ্ট্র (USA) ও ইজরায়েল (Israel) আবার সামরিক পদক্ষেপ নেয়, তবে তা শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক সংকট (global crisis) তৈরি করতে পারে। অন্যদিকে ট্রাম্প জানান, আলোচনায় ইউক্রেন যুদ্ধের বিষয়টি আরও বেশি গুরুত্ব পেয়েছে। তিনি পুতিনকে যুদ্ধ বন্ধ করার পরামর্শও দেন।
ক্রেমলিন সূত্রে জানা গেছে, রুশ প্রেসিডেন্ট যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি তুলে ধরে বলেন, রাশিয়ার সেনারা কৌশলগত সুবিধা (strategic advantage) ধরে রেখেছে। এছাড়া বিজয় দিবস (Victory Day) উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব নিয়েও আলোচনা হয়, যা ট্রাম্প সমর্থন করেছেন।বিশেষজ্ঞদের মতে, এই ফোনালাপ বৈশ্বিক কূটনীতিতে (global diplomacy) নতুন মাত্রা যোগ করেছে, তবে যুদ্ধ পরিস্থিতির সমাধান এখনও অনিশ্চিত।


