মুরগি চুরির প্রতিবাদ করায় শ্লীলতাহানি ও হুমকি! ‘৪ তারিখের পর তোকেও নিয়ে যাব’ হুঁশিয়ারি TMC নেতার
Connect with us

রাজনীতি

মুরগি চুরির প্রতিবাদ করায় শ্লীলতাহানি ও হুমকি! ‘৪ তারিখের পর তোকেও নিয়ে যাব’ হুঁশিয়ারি TMC নেতার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভোট গণনার (Counting) ঠিক আগের রাতে রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিমের মধুখালী এলাকা। অভিযোগ উঠেছে, স্থানীয় তৃণমূল (TMC) অঞ্চল সভাপতি ইন্দ্রজিৎ সর্দার ও তাঁর অনুগামীরা বিজেপি (BJP) কর্মী-সমর্থকদের বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর ও মারধর করেছে। এই ঘটনায় দীপিকা নস্কর ও কবির কৃষ্ণ হালদার নামে দুই বিজেপি কর্মী গুরুতর জখম (Injured) হয়েছেন।

আক্রান্ত বিজেপি কর্মী দীপিকা নস্করের অভিযোগ অত্যন্ত চাঞ্চল্যকর। তিনি জানান, রাতে ঘুমন্ত অবস্থায় তিনি দেখেন তৃণমূল কর্মীরা তাঁর মুরগির ঘর থেকে মুরগি চুরি (Stealing) করে নিয়ে যাচ্ছে। একজন নেতার এমন কাজের প্রতিবাদ করায় ইন্দ্রজিৎ সর্দার তাঁকে কুরুচিকর ভাষায় হুমকি (Threat) দিয়ে বলেন, “৪ তারিখের পর তোকেও টেনে নিয়ে যাব।” দীপিকা ঘর ছাড়তে অস্বীকার করলে দুষ্কৃতীরা তাঁকে বিছানায় ফেলে বেধড়ক মারধর শুরু করে।

অন্যদিকে, কবির কৃষ্ণ হালদারকে বন্দুকের বাঁট (Butt) দিয়ে মারধর করা হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি (Deterioration) হওয়ায় তাঁকে ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এলাকায় অন্তত ৬ রাউন্ড গুলি (Firing) চলেছে বলে অভিযোগ। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হলেও তার সত্যতা যাচাই করেনি আর সি টিভি। তৃণমূল কংগ্রেস অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার (Denied) করেছে। বর্তমানে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement