ভাইরাল খবর
ভবানীপুর নিয়ে ‘লাস্ট মিনিট সাজেশন’! গণনা নিয়ে কাউন্সিলরদের সঙ্গে শেষ মুহূর্তের বৈঠকে মমতা
ডিজিটাল ডেস্কঃ সোমবার হাইভোল্টেজ ভোটগণনা (Counting)। তার ঠিক আগের দিন রবিবাসরীয় সন্ধ্যায় নিজের বাসভবনে জরুরি বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের (Kalighat) এই বৈঠকে মূল ফোকাস থাকছে বাংলার সবচেয়ে চর্চিত কেন্দ্র ‘ভবানীপুর’ (Bhawanipore)-এর ওপর। যে কেন্দ্র থেকে এবারের বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ শুরু হতে চলা এই বৈঠকে ভবানীপুর এলাকার ৮ জন কাউন্সিলর (Councilors), ওয়ার্ড প্রেসিডেন্ট (Ward Presidents) এবং চিফ ইলেকশন এজেন্টরা উপস্থিত থাকবেন। নন্দীগ্রামের তিক্ত অভিজ্ঞতা ও লোডশেডিং (Power cut) বিতর্কের কথা মাথায় রেখে এবার আগাম সতর্ক (Alert) থাকতে চাইছেন নেত্রী। গণনার সময় কাউন্টিং সেন্টারগুলোতে এজেন্টরা কীভাবে কাজ করবেন এবং গণনায় কারচুপি (Rigging) রুখতে কী কী করণীয়, তার শেষ মুহূর্তের পাঠ (Last-minute suggestion) দেবেন তিনি।
ইতিমধ্যেই শনিবারের ভার্চুয়াল (Virtual) বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে, ফলাফল ঘোষণার আগে রাত ২টো বাজলেও কোনও এজেন্ট যেন কেন্দ্র ত্যাগ না করেন। গণনাকেন্দ্রে এজেন্টদের খাওয়া-দাওয়া থেকে শুরু করে প্রতিটি পদক্ষেপের গাইডলাইন (Guideline) ঠিক করে দিয়েছেন তিনি। নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুর নিয়ে তিনি আলাদা করে কী রণকৌশল (Strategy) দেন, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


