দেশের খবর
হাসিনা জমানার প্রাক্তন সেনাকর্তার বাড়ি হানা দিয়ে উদ্ধার আড়াই কোটি টাকা
ডিজিটাল ডেস্কঃ হাসিনা সরকারের পতনের পর থেকেই প্রাক্তন প্রতিরক্ষা গোয়েন্দাপ্রধান সাইফুল আলমের বিরুদ্ধে তদন্ত শুরু করে বাংলাদেশের নতুন প্রশাসন তথা মহাম্মুদ ইউনূসের সরকার। প্রাক্তন গোয়েন্দাপ্রধান সাইফুল আলমের বিরুদ্ধে অবৈধ ভাবে সম্পত্তি গড়ে তোলার অভিযোগ উঠে আসে। এমনকি গত মাসে তাকে আটকও করা হয়েছিল। পরে গত বছরের সেপ্টেম্বরে সাইফুল আলমকে অকালে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। বাতিল পর্যন্ত করা হয় প্রাক্তন প্রতিরক্ষা গোয়েন্দাপ্রধানের পাসপোর্টও।
এবার হাসিনা জমানার প্রাক্তন প্রতিরক্ষা গোয়েন্দাপ্রধানের বাড়ি থেকে উদ্ধার আড়াই কোটি টাকা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা হাসিনা জমানায় ২০২০ সালে সাইফুল আলম প্রতিরক্ষা গোয়েন্দাপ্রধানের পদে দায়িত্বে ছিলেন। প্রাক্তন প্রতিরক্ষা গোয়েন্দাপ্রধান সাইফুল আলমের বাড়ি হানা দিয়ে আড়াই কোটি টাকা উদ্ধার করল দুর্নীতি দমন কমিশন।
আরও পড়ুনঃছাড়তে হচ্ছে স্বপ্নের মন্নত! পরিবার নিয়ে কোথায় গিয়ে থাকবেন কিং খান?
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রাক্তন সেনাকর্তার বাড়িতে অভিযান চালানো হয় বলে খবর। গত বৃহস্পতিবার সাইফুল আলমের বাড়িতে হানা দেয় দুর্নীতি দমন কমিশন। সেই অভিযানে তাঁর বাড়ি থেকে ২ কোটি ৪৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে রবিবার জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের প্রধান আক্তার হোসেন। তিনি আরও জানিয়েছেন, উদ্ধার হওয়া সমস্ত টাকা আদালতে পাঠানো হয়েছে।
শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন ২০২০ সালে সে দেশেসামরিক গোয়েন্দা বিভাগের প্রধান হন সাইফুল আলম। এছা়ড়াও বাংলাদেশ সেনার আরও অন্য দায়িত্বেও ছিলেন সাইফুল । তবে গত বছরের ৫ অগস্ট হাসিনা সরকারের পতনের পর পরই সেনায় বেশ কিছু পরিবর্তন করা হয়। সরাসরি সেনার নিয়ন্ত্রণ থেকে সরিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদেও পাঠানো হয় কয়েক জন শীর্ষ স্তরের অফিসারকে।
