বিনোদন
ছাড়তে হচ্ছে স্বপ্নের মন্নত! পরিবার নিয়ে কোথায় গিয়ে থাকবেন কিং খান?
যে বাড়িকে ঘিরে এত স্বপ্ন শাহরুখ খানের, এবার সেই বাড়ি ছাড়তে হচ্ছে কিং খানকে। এবার গিয়ে ভাড়া বাড়িতে স্ব-পরিবার মিলে উঠবেন কিং খান? কিন্তু কেন? সাধের বাড়ি ছেড়ে কোথায় থাকবেন তারা? কি এমন ঘটলো? জানা যাচ্ছে, মে মাসের পর থেকে ভাড়া বাড়িতে গিয়ে উঠবেন, কিন্তু কেন?
জানা গিয়েছিলো অনেক আগেই, অনেকদিন ধরেই মন্নতের মেরামতির প্রয়োজন। কিন্তু, পুরসভার অনুমতি ছাড়া বাড়ির একটা ইঁটও খসানো অসম্ভব। বাড়ি মেরামতির জন্য পুরসভার কাছে চিঠি পাঠিয়েছিলেন গৌরী খান। সেই আবেদন মঞ্জুর হয়েছে কয়েক মাস আগেই। তাই এবার বাড়ি মেরামতির পালা। জানতে পারা যাচ্ছে, মে মাস থেকেই বাড়ি পরিবর্তন হবে শাহরুখ খানের।
আরও পড়ুন – স্ত্রী-সহ রহস্য মৃত্যু অস্কারজয়ী হলিউড অভিনেতার!
গত ২৫ বছর ধরে এই বাড়িতেই সংসার করছেন শাহরুখ ও গৌরী। মন্নতের সঙ্গে একদিকে যেমন জড়িয়ে রয়েছে ইতিহাস, তেমনই শাহরুখের হাতে তা কীভাবে হস্তান্তরিত হল, সেই গল্প এখন মুখে মুখে ফেরে শাহরুখ-গৌরীর অনুরাগীদের। আসলে, মন্নতে নানান মেরামতির কাজ শুরু হবে। আর এই বাড়ির কাজ চলবে টানা দুবছর ধরে। জানা যাচ্ছে, মন্নতে নাকি আরও দুটি তল যোগ করা হবে। প্রশ্ন হল, পরিবার নিয়ে এখন কিং খান থাকবেন কোথায়?
মুম্বইয়ের বান্দ্রায় সমুদ্রমুখী বাড়ি থেকে বেরিয়ে মুম্বইয়ের পালি হিলের একটি বিলাসবহুল আবাসনে গিয়ে উঠবেন শাহরুখ ও তাঁর পরিবার। মে মাস থেকে পালি হিলের সেই বাড়িতেই সংসার পাতবেন শাহরুখ। প্রতি মাসে ২৪ লক্ষ টাকা ভাড়া দিতে হবে। হিসাবে বছরে ২.৯০ কোটি টাকা ভাড়া দিতে হবে নতুন বাসার জন্য। সূত্রের খবর, আগামী তিন বছরের জন্য সেই আবাসনের চারটি তলা ভাড়া নিয়ে নিয়েছেন বাদশা।
আরও পড়ুন – রুদ্রমূর্তি সলমনের! প্রকাশ্যে সিকান্দারের অফিসিয়াল ট্রেইলার
