বাজার দর
মিঠুনের দলবদল নিয়ে তীব্র কটাক্ষ করলেন বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন
নিউজ ডেস্ক, ১২ মার্চ : গত রবিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশ। সেই মঞ্চে বিজেপিতে যোগ দিয়ে জনতার উদ্দেশ্যে বলেছিলেন, আমি জাত গোখরো, এক ছোবলে ছবি। আর এই সংলাপকে হাতিয়ার করেই ফাটাকেষ্টকে কটাক্ষ করলেন বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন।
সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে লেখিকা পোষ্ট করেন, নানান ঘাটের জল খাওয়া সাপ খোপ নিয়ে বিজেপি কী করবে সেটাই ভাবছি। সাপ, তাও আবার পদ্ম গোখরা, কাকে ছোবল মারতে গিয়ে কাকে মারে, কে জানে! কেন যে বেচারারা কেঁচো খুঁড়তে গিয়েছিল! প্রসঙ্গত, একাধিকবার দল বদলে রাজনৈতিক মহলের অনেকেরই বিরাগভাজন হয়েছেন মিঠুন চক্রবর্তী। পদ্ম শিবিরে যোগদানের পর প্রশ্ন উঠেছে, তার রাজনৈতিক আদর্শগত স্থিরতা নিয়েও। পাশাপাশি মহাগুরুর বিজেপিতে যোগদান নিয়ে নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় ট্রোলও করেন মহাগুরু কে। এবারে অভিনেতার এই দল-বদলের কাহিনি তুলে আক্রমণ শানলেন লেখিকা তসলিমা নাসরিন। এদিন মিঠুন চক্রবর্তীকে কটাক্ষ করার পর মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখিকা লেখেন, মমতা বন্দোপাধ্যায়ের এই করুণ অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। ভিড়ের মধ্যে, শুনেছি, কিছু লোক তাঁকে আক্রমণ করেছে। গোঁড়ালির হাড়, লিগামেন্ট, ডান কাঁধ — সবখানে আঘাতের চিহ্ন। আমাদের ভোলা উচিত নয় যে পুরো ভারতে তিনিই একমাত্র মূখ্যমন্ত্রী, যিনি পুরুষ নন। তিনি চান বা না-চান, এই পুরুষের সমাজে তাঁর দ্বিগুণ নিরাপত্তা দরকার।
