বাজার দর
ক্রমশঃ কমছে সোনার দাম, ১০ গ্রাম সোনার দাম ৫০ হাজারের নীচে
নিউজ ডেস্ক, ০৫ মার্চ : দেশের সাধারণ বাজেটের পর থেকে কমতে শুরু করেছে সোনার দাম। গত বছর আগস্ট মাসে প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৬ হাজার টাকার বেশি। তা বর্তমান দাঁড়িয়েছে প্রতি ১০ গ্রাম পিছু ৪৬ হাজার টাকায়। কেন কমছে সোনালি ধাতুর দাম?
জানা গেছে আন্তর্জাতিক বাজারের সোনার গুরুত্ব কমছে ক্রমশ৷ বিশেষজ্ঞদের মতে, সোনায় বিনিয়োগ কমতে শুরু করেছে আমেরিকায়। ফলে বন্ডের ক্ষেত্রে সুদের হার বেড়েছে। আর এতে সোনা ছেড়ে বন্ড কেনাতেই প্রাধান্য দিচ্ছেন ক্রেতারা। এর প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক বাজারে।পাশাপাশি কেউকেউ গত বছর অতিমারীকেও দায়ী করছেন। এর আগে গত বছরের জানুয়ারিতে প্রতি ১০ গ্রামের হিসেবে সোনার দাম যেখানে ৪০ হাজারের আশপাশে ছিল, সেখানে মার্চ থেকে তা বাড়তে বাড়তে আগস্টে গিয়ে ৫৬ হাজারে পৌঁছে যায়। এরপরই শুরু হয় দাম কমার ট্রেন্ড। কিন্তু এই ট্রেন্ড কি বজায় থাকবে? দাম কি আরও কমতে পারে? তা অবশ্য মনে করছেন না বিশেষজ্ঞরা। বিয়ের মরশুমে এমনিতেও সোনার চাহিদা বাড়ে। এছাড়াও বিনিয়োগের নিয়ম মেনে বাজারের ওঠাপড়া লেগে থাকে। সব মিলিয়ে সোনার বাজার আপাতত স্থিতিশীল থাকবে বলে মনে করা হচ্ছে। ফলে রাতারাতি দাম খুব বেশি পরিমাণে বাড়া-কমার সম্ভাবনা হয়তো নেই।
