গানের মঞ্চ থেকে রাজনীতির ময়দানে: বিজেপিতে এলেন মৈথিলী ঠাকুর
Connect with us

ভাইরাল খবর

গানের মঞ্চ থেকে রাজনীতির ময়দানে: বিজেপিতে এলেন মৈথিলী ঠাকুর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিজেপি-তে (BJP) যোগ দিলেন জনপ্রিয় লোকগীতি (Folk Song) শিল্পী মৈথিলী ঠাকুর (Maithili Thakur)। বিহারের (Bihar) রাজনৈতিক ময়দানে এবার গানের মঞ্চের তারকাকে নামাতে চলেছে গেরুয়া শিবির (Saffron Camp)।

মঙ্গলবার বিকালে পাটনায় (Patna), বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দলের পতাকা হাতে তুলে নেন মধুবনী (Madhubani)-র এই কন্যা। সূত্রের খবর, চলতি বিধানসভা নির্বাচনে (Assembly Election) তাঁকে প্রার্থী করার সম্ভাবনাও প্রবল। সম্ভাব্য কেন্দ্র – আলিনগর (Alinagar), দরভাঙ্গা (Darbhanga)।

ছোটবেলা থেকেই গানকে নিজের জীবন হিসেবে বেছে নেওয়া মৈঠিলী, বাবা রমেশ ঠাকুর–এর মতোই লোকগীতিতে দারুণ দখল রাখেন। ‘লিটল চ্যাম্প, ইন্ডিয়ান আইডল’ (Indian Idol)-এর মতো রিয়ালিটি শো-র (Reality Show) মঞ্চে তাঁর কণ্ঠ ছুঁয়ে গেছে বহু শ্রোতার হৃদয়। বহু নামজাদা অনুষ্ঠানে তিনি গান গেয়েছেন এবং জনপ্রিয়তাও পেয়েছেন অল্প বয়সেই।

অতীতে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) তাঁর গানের প্রশংসা করেছিলেন। এমনকি রাম মন্দির (Ram Mandir) উদ্বোধনের সময় মৈঠিলীর মা শবরীকে নিয়ে গাওয়া একটি গান উল্লেখ করেছিলেন তিনি।

Advertisement
ads

হিন্দুত্ববাদে (Hindutva) বিশ্বাসী মৈথিলীর রাজনীতিতে যোগদানের জল্পনা দীর্ঘদিন ধরেই চলছিল। এবার সেই জল্পনায় সিলমোহর পড়ল। তবে, নির্বাচন কমিশনের (Election Commission) তরফে ‘স্টেট আইকন’ (State Icon) হিসেবে নিযুক্ত থাকার কারণে তাঁকে সেই পদ ছাড়তে হতে পারে।

বিজেপি সূত্রে খবর, ভোজপুর (Bhojpuri) বেল্টে এনডিএ (NDA)-র উপর চাপ বাড়ছে। বাম দলগুলি (Left Front) ওই এলাকায় সংগঠন বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে স্টার ক্যাম্পেইনার বা মুখ হিসেবে মৈঠিলী ঠাকুরকে কাজে লাগাতে চাইছে গেরুয়া শিবির।

প্রসঙ্গত, এর আগেই ভোজপুরী সুপারস্টার পবন সিং বিজেপিতে যোগ দিলেও, ব্যক্তিগত বিতর্কের কারণে তাঁকে ভোটমুখী করা হয়নি। তবে মৈঠিলী ঠাকুরকে ঘিরে বিজেপি অনেকটাই আত্মবিশ্বাসী বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Advertisement
ads
Continue Reading
Advertisement