সানাইয়ের সুর বদলে গেল বিষাদে, বৌভাতের রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক
Connect with us

রাজ্যের খবর

সানাইয়ের সুর বদলে গেল বিষাদে, বৌভাতের রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক

Dipa Chakraborty

Published

on

কোচবিহার : এখনো ভাঙ্গা হয়নি বাড়িতে বিয়ের প্যান্ডেল বিয়ের একদিন পরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক ঘটনায় চাঞ্চল্য মারুগঞ্জে। মৃত যুবকের নাম দীপঙ্কর বর্মন (৩২) কোচবিহার জেলার তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের মারুগঞ্জ উত্তর মরাডাঙ্গা এলাকার ঘটনা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

আরোও পড়ুন – নয়া বিপদের মুখে রণবীর! মায়ের চিকিৎসাকেন্দ্রে ঢুকে পড়ছে অচেনা লোক

ঘটনা প্রসঙ্গে জানা যায়, দীপঙ্কর বর্মনের সঙ্গে গত দুদিন আগেই নিউ কোচবিহার এলাকার তরুণীর সামাজিক মতে বিবাহ সম্পন্ন হয়। তবে মেয়ের পরিবার আর্থিকভাবে সেভাবে সচল না থাকায় পরিবারের তরফে ছেলের বাড়িতেই তাদের বিবাহ সম্পন্ন করা হয়। গতকাল ছিল বৌভাতের অনুষ্ঠান অনুষ্ঠান শেষে সকলে যে যার মত ঘুমিয়ে পড়ে। আর সকাল হতেই বাড়ির পেছনে একটি গাছে ঝুলন্ত দেহ উদ্ধার হয় যুবকের।খবর পেয়ে দেহ উদ্ধার করে তুফানগঞ্জ থানার পুলিশ।ঠিক কি কারণে এ ধরনের আত্মঘাতির ঘটনা ঘটলো প্রত্যেকেই ধন্দে সদস্যরা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

আরোও পড়ুন- Love Jihad : লাভ জিহাদ রুখতে কড়া আইন আনছে সরকার

Advertisement
ads
Continue Reading
Advertisement