আজই আইপ্যাক মামলার শুনানি চেয়ে প্রধান বিচারপতির কাছে ইডির আবেদন
Connect with us

ভাইরাল খবর

আজই আইপ্যাক মামলার শুনানি চেয়ে প্রধান বিচারপতির কাছে ইডির আবেদন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আইপ্যাক (I-PAC) সংক্রান্ত মামলার শুনানি আজই করার জন্য কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) প্রধান বিচারপতির কাছে আবেদন জানাতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সূত্রের খবর, শুক্রবারই জরুরি বেঞ্চে (Urgent Bench) মামলার শুনানির আর্জি জানিয়ে লিখিত আবেদন জমা দেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রয়োজনে এজলাস (Bench) পরিবর্তন করতেও আপত্তি নেই ইডির।

শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ বিচারপতি শুভ্রা ঘোষের (Justice Shuvra Ghosh) এজলাসে আইপ্যাক মামলার শুনানি ওঠে। কিন্তু আদালতের ভিতরে তুমুল হইহট্টগোল শুরু হয়। বারবার সতর্ক করা সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় শেষ পর্যন্ত বিচারপতি লিখিত নির্দেশে জানান, ওই দিনের মতো শুনানি স্থগিত রাখা হচ্ছে। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১৪ জানুয়ারি। এদিন মামলার কোনও লাইভ স্ট্রিমিং (Live Streaming) ব্যবস্থাও ছিল না।

উল্লেখ্য, বৃহস্পতিবার কলকাতার লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের (Prateek Jain) বাড়ি এবং সল্টলেকের সেক্টর ফাইভে (Sector V) সংস্থার দফতরে তল্লাশি চালায় ইডি। বেআইনি কয়লা পাচার সংক্রান্ত একটি পুরনো মামলার সূত্র ধরেই এই অভিযান বলে জানানো হয়।

Advertisement
ads

তল্লাশির সময় তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তোলে ইডি। পরে ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অভিযোগ, অভিযানের মাঝেই তিনি কিছু নথি ও একটি সবুজ ফাইল নিয়ে বেরিয়ে যান। এই ঘটনার পরই হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি এবং মামলায় মুখ্যমন্ত্রীকে পক্ষভুক্ত করা হয়। পাল্টা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা করেছে তৃণমূল কংগ্রেস (TMC)।