হামজা আলি ফিরছে রিভেঞ্জ নিতে! রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ মুক্তি পাচ্ছে কিন্তু কবে জানেন?
Connect with us

বিনোদন

হামজা আলি ফিরছে রিভেঞ্জ নিতে! রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ মুক্তি পাচ্ছে কিন্তু কবে জানেন?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বক্স অফিসে (Box Office) ঝড় তোলার পর বড় পর্দা ছাড়িয়ে ওটিটি (OTT) প্ল্যাটফর্মেও নিজের দাপট দেখিয়েছিল রণবীর সিং (Ranveer Singh) অভিনীত ‘ধুরন্ধর’। নেটফ্লিক্সে মুক্তির পর ছবিটি বিপুল প্রশংসা কুড়োয় এবং আন্তর্জাতিক বাজার মিলিয়ে প্রায় ১৩০০ কোটি টাকা (1300 Crore) ব্যবসা করে। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার আসছে বহু প্রতীক্ষিত সিক্যুয়েল—‘ধুরন্ধর ২’

সিক্যুয়েলের টিজার প্রকাশের আগেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) নতুন পোস্টার শেয়ার করে চমক দিয়েছেন রণবীর নিজেই। পোস্টারে আগের মতোই ‘হামজা আলি’ লুকে দেখা যাচ্ছে তাঁকে। চোখেমুখে স্পষ্ট প্রতিশোধের আগুন (Revenge), আর পোস্টারে বড় করে লেখা—‘রিভেঞ্জ’। এতেই স্পষ্ট, আগের থেকেও আরও তীব্র ও মারকাটারি অ্যাকশন (Action Avatar) নিয়ে ফিরছেন রণবীর।

 

View this post on Instagram

 

A post shared by Ranveer Singh (@ranveersingh)

Advertisement
ads

পোস্টারেই জানানো হয়েছে, আগামী ১৯ মার্চ ২০২৬ বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ (Dhurandhar: The Revenge) হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পাবে। ছবিতে রণবীরের সঙ্গে আবারও দেখা যাবে সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল ও আর. মাধবনকে।

পরিচালক আদিত্য ধর (Aditya Dhar) নির্মিত এই স্পাই থ্রিলার (Spy Thriller)-এ পাকিস্তানের লিয়ারি অঞ্চলের অপরাধচক্র ধ্বংস করতে এক ভারতীয় গুপ্তচরের লড়াই তুলে ধরা হয়েছে। এবার সেই গল্পের পরবর্তী অধ্যায় ঘিরে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে।

Advertisement
ads