রাজ্যের খবর
রাজ্য এখনই লকডাউন বা নাইট কার্ফুর পরিকল্পনা নেই, জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়
নিউজ ডেস্ক, ১৯ এপ্রিল : গোটা দেশের পাশাপাশি দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা পশ্চিমবঙ্গে। রাজ্যে সংক্রমণ সাড়ে আট হাজারের কাছাকাছি পৌঁছে গেলেও এখনও তেমন বড় কোনও বিধিনিষেধ আরোপ করেনি রাজ্য।
যেখানে বিভিন্ন রাজ্যের সরকার স্থানীয় স্তরে লকডাউন ঘোষণা করেছে। কোথাও জারি করা হয়েছে কার্ফু। কোথাও রাত্রিকালীন কার্ফু জারি করা হয়েছে।এই পরিস্থিতিতে সাংবাদিক বৈঠকে বঙ্গবাসীকে আতঙ্কিত না হওয়ার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এখনই লকডাউন জারির কোনও পরিকল্পনা নেই। লকডাউন করলেই কি সব বদলে যাবে? লোকের অসুবিধা হবে না! নাইট কার্ফু করে কিছু হবে না। নাইট কার্ফু কোনও সমাধান নয়। আতঙ্কের কোনও কারণ নেই।তিনি বলেন, আতঙ্কে নয়, সচেতন থাকতে হবে। রাজ্যজুড়ে ৪০০ অ্যাম্বুল্যান্স কাজ করবে। যাঁদের প্রয়োজন তাঁরাই হাসপাতালে ভর্তি হন, যাঁদের প্রয়োজন নেই, তাঁরা ভর্তি হবেন না।টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। ২০০ সেফ হোমে ১১ হাজার বেড রয়েছে। আরও সাড়ে ৪ হাজার বেড বাড়ানো হবে। ৪০০ অ্যাম্বুল্যান্স রয়েছে। রাজ্য সরকার সবরকম পদক্ষেপ করছে।রাজ্যে পর্যাপ্ত ভ্যাকসিন নেই বলে এদিনও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। এ পরসঙ্গে তিনি বলেন, “ওষুধ, টিকা কোনটাই নেই। আমরা বাজার থেকে কিনে যতটা সম্ভব করছি। কেন্দ্রের কাছে ভ্যাকসিন চেয়ে চিঠি দিয়েছি।”প্রসঙ্গত, রবিবারই ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
