‘সবুজরবেবাংলা’র রহস্য ফাঁস, মমতার নামকরণেই পুজোর থিম ‘বীজ অঙ্গন’
Connect with us

রাজ্যের খবর

‘সবুজরবেবাংলা’র রহস্য ফাঁস, মমতার নামকরণেই পুজোর থিম ‘বীজ অঙ্গন’

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আগে শহরের কোণা-ঘুপচি জুড়ে ছড়িয়ে পড়েছে এক রহস্যময় টিজার— #সবুজরবেবাংলা। পুজোর মরশুমে এমন আকর্ষণীয় প্রচারে উত্তেজনা ছড়িয়েছে পথচলতি মানুষের মধ্যেও। অবশেষে সেই রহস্য ফাঁস হতেই সামনে এল বড় চমক! উত্তর কলকাতার শতবর্ষপ্রাপ্ত পুজো টালা প্রত্যয়ের এবারের থিমের নাম দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM, West Bengal)

কলকাতার দুর্গাপুজোকে UNESCO-র হেরিটেজ তালিকায় জায়গা করে দেওয়ার পেছনে তাঁর অগ্রণী ভূমিকা সর্বজনবিদিত। পুজোর মণ্ডপ থেকে চক্ষুদান—সব ক্ষেত্রেই তাঁর সরব উপস্থিতি এবং সৃজনশীল অংশগ্রহণ নজর কেড়েছে বারবার। বিভিন্ন পুজোর থিম সং লেখার পাশাপাশি এবার তিনি নিজেই নামকরণ করলেন একটি পুজো থিমের।

আরও পড়ুনঃ ওবিসি মামলা জট কাটিয়ে প্রকাশের পথে জয়েন্ট রেজাল্ট, স্বস্তি পরীক্ষার্থীদের

এই প্রথম, মুখ্যমন্ত্রীর হাত ধরে কোনও পুজো থিমশিল্প পেল নাম— “বীজ অঙ্গন”। শিল্পী ভবতোষ সুতার (Theme Artist)-এর পরিকল্পনায় তৈরি হওয়া এই থিমের মাধ্যমে পরিবেশ ও সবুজ রক্ষার বার্তা দেওয়া হবে। ক্লাবের তরফে শুভ বসু (Organiser, Tala Pratyay) জানান, “এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের থিম নিয়ে আলোচনা হয়। তাঁরই পরামর্শে নামকরণ হয় বীজ অঙ্গন।”

Advertisement
ads

গত তিন বছর ধরেই টালা প্রত্যয়ের পুজোর উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তাঁর হাত দিয়েই শুরু হোক শতবর্ষের উৎসব—এই আশা ক্লাব কর্তৃপক্ষের। শিল্পী ভবতোষ সুতার বলেন, “মুখ্যমন্ত্রী শিল্প ও শিল্পীদের পাশে যে আন্তরিকতায় থাকেন, তা সত্যিই অসাধারণ। এই নামকরণ আমাদের থিমকে নতুন প্রাণ দেবে।”

শহরের প্রাণকেন্দ্রে এখন থেকেই শুরু হয়ে গেছে সেই থিমকে ঘিরে জল্পনা। ‘সবুজ রবে বাংলা’-র আহ্বানে শতবর্ষের টালা প্রত্যয় কী চমক দেয়, তার অপেক্ষায় এখন গোটা শহর।

Continue Reading
Advertisement