বিশ্বের খবর
ফের অনুদান বিতর্কে ভারতের বিরুদ্ধে সরব মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, কি বললেন?
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের আগে শুল্ক নিয়ে ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছিলেন, ভারতে চড়া শুল্কের কারণে ব্যবসা করা অত্যন্ত কঠিন। সাধারণত বিশ্বের যে কোনও দেশের তুলনায় মার্কিন পণ্যের উপর বেশি শুল্ক ধার্য করে থাকে ভারত। এনিয়ে প্রধামন্ত্রীর সঙ্গে আলোচনাও সেরেছেন ট্রাম্প।
ট্রাম্প জানিয়েছিলেন, এবার থেকে ভারত মার্কিন পণ্যের প্রতিটা জিনিসের উপর যে হারে শুল্ক চাপাবে, সেই হারেই ভারতীয় পণ্যের উপরে শুল্ক ধার্য করবে আমাদের দেশ। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সুবিচারের জন্য ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছিলেন যে প্রতিশোধমূলক এক শুল্ক চাপানোর অর্থাৎ বেশিও না, কমও না। যে দেশ আমেরিকার পণ্যের উপর যতটা শুল্ক চাপাবে, ঠিক ততটাই শুল্ক চাপানো হবে ওই দেশের উপরে।
আরও পড়ুন – অপারেশন ডেভিল হান্ট! শয়তানের খোঁজ অপারেশন চলছে বাংলাদেশে!
এবার আরও একবার ভারতের উপর পাল্টা শুল্ক চাপানোর কথা ফের শোনা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে। শুধু ভারতই নয়। ট্রাম্প জানিয়েছেন চীনের ওপরেও পাল্টা শুল্ক চাপানোর চিন্তা ভাবনা শুরু করেছে মার্কিন প্রশাসন।
শনিবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে ফের অনুদান বিতর্কে ভারতের বিরুদ্ধে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানে একের পর এক বিষয় না নিয়ে ভারতকে আক্রমণ করেছেন তিনি। ট্রাম্পের কথায়, ভারত ও চিনের মতো দেশগুলির ওপর আমরা পারস্পরিক শুল্ক বসাতে চলেছি অতি শীঘ্রই। এর অর্থ হল, ওরা যদি আমাদের পণ্যে শুল্ক বসায়, তাহলেও আমরাও শুল্ক চাপাব। এটা খুবই সরল ভাবে বুঝিয়েছেন। আমরা ন্যায্য হতে চাই। এর আগে আমাদের দেশ কখনও এটা করেনি। কিন্তু, এখন এটা করার জন্য়ে প্রস্তুত হচ্ছি।
আরও পড়ুন – ফের নয়া করোনা ভাইরাসের হদিশ চিনে, সংক্রমিত করছে মানুষকেও!
