দুটি মাথা, তিনটি হাত নিয়ে জন্ম নিল শিশু
Connect with us

দেশ

দুটি মাথা, তিনটি হাত নিয়ে জন্ম নিল শিশু

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৬ এপ্রিল :  দুটি মাথা, তিনটি হাত নিয়ে জন্মনিল যমজ শিশু কন্যা। অম্বিকা নামে উড়িষ্যার এক প্রসূতি এই বিরল যমজ সন্তানের জন্ম দেন। জানা গেছে ওই মহিলার বাড়ি উড়িষ্যার কেন্দ্রপাড়া জেলার কানিগাঁও গ্রামে। ওই মহিলার স্বামীর নাম উমাকান্ত পরিদা।

হত দরিদ্র পরিবারের ওই মহিলা এনিয়ে দ্বিতীয়বার সন্তান প্রসব করলেন। কেন্দ্রপাড়া জেলা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ দেবাশিস সাহু জানিয়েছেন এই যমজ শিশুর জন্ম অত্যন্ত বিরল। এই ধরনের সদ্যোজাত জন্ম সাধারণত দেখা যায় না৷ এই যমজ সন্তানের দেহ একটি হলেও তিনটি হাত, দুটি পা রয়েছে। জন্মের কিছুক্ষণ পরেই শারীরিক অবস্থার অবনতি হয় ওই সদ্যজাত সন্তানের। পরে যমজ শিশুটিকে কটকের শিশু ভবনে স্থানান্তরিত করা হয়। বর্তমানে যমজ শিশুটি সুস্থ রয়েছে।প্রসবের আগে কিছু ত্রুটি ধরা পড়েনি বলে জানা গেছে। তবে সিজারের মাধ্যমে ওই গত রবিবার একটি বেসরকারি হাসপাতালে ওই মহিলার প্রসব করানো হয়।

Continue Reading
Advertisement ads