রাম নবমীর মেলা ঘিরে অনিশ্চয়তা
Connect with us

দক্ষিণ দিনাজপুর

রাম নবমীর মেলা ঘিরে অনিশ্চয়তা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক : রামনবমীর মেলাকে কেন্দ্র করে মেলা কমিটির সঙ্গে মেলায় আসা ব্যবসায়ীদের গণ্ডগোলে উত্তেজনা ছড়াল বালুরঘাট শহরের রঘুনাথপুরে অবস্থিত ঐতিহ্যবাহী রঘুনাথ মন্দির সংলগ্ন এলাকায়৷ আত্রেয়ী নদী সংলগ্ন রঘুনাথপুরে রঘুনাথ মন্দিরে প্রতিবছর রামনবমী উপলক্ষে পুজো ও মেলা বসে। এই উপলক্ষে রামনবমীর দিন প্রচুর মানুষের সমাগম হয়।

 

আরও পড়ুন রায়গঞ্জ মেডিক্যাল কলেজে রক্ত বিক্রি করতে এসে ধরা পরল ২ জন

 

Advertisement
ads

আত্রেয়ী নদীতে স্নান করে রঘুনাথ মন্দিরে পুজো দেন প্রচুর মানুষ। অভিযোগ মেলা কমিটি এবছর মেলায় দোকান দেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীদের প্রচুর টাকা ধার্য করেছে। ঘটনায় অনেক ব্যবসায়ী দোকান না দিয়ে মেলা থেকে ফিরে গেছেন। এই পরিস্থিতিতে মেলা হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই ঘটনায় ক্ষিপ্ত এলাকাবাসী মেলা কমিটির বিরুদ্ধেই তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছে।

 

আরও পড়ুন জীবনযুদ্ধে জয়ী পুজাকে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা , মুক্তি পেল ট্রেলার

উত্তেজনা বাড়তে থাকায় ঘটনাস্থলে ছুটে আসে বালুরঘাট থানার পুলিশ। মেলা কমিটির সম্পাদক ভোলানাথ শীলের দাবি, ব্যবসায়ীদের সঙ্গে যে ঝামেলার সৃষ্টি হয়েছে তা মিটে গিয়েছে৷

Advertisement
ads